বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

যে ২৬ ব্যাটে ইতিহাস গড়েছেন শচীন, ঠাঁই পাচ্ছে জাদুঘরে

November 12, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 35 বার পঠিত

ক্রিকেটে দীর্ঘ ক্যারিয়ারে ব্যবহৃত ২৬টি ব্যাট জাদুঘরে প্রদর্শনের জন্য উপহার দিচ্ছেন ভারতের সাবেক কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। মুম্বাই ক্রিকেট অ্যাসোসিয়েশনের (এমসিএ) শরদ পাওয়ার ক্রিকেট জাদুঘরে এসব ব্যাট সংরক্ষণ ও প্রদর্শন করা হবে।

‘ব্যাটোগ্রাফি’ নামে বিশেষ এই প্রদর্শনীর মাধ্যমে শচীনের ক্রিকেটজীবনের নানা স্মরণীয় অধ্যায় তুলে ধরা হবে। ক্যারিয়ারের বিভিন্ন সময়ে তার ব্যবহৃত ব্যাটগুলোই হবে প্রদর্শনীর মূল আকর্ষণ।

এমসিএ সভাপতি অজিঙ্কা নায়েক জানান, এই উদ্যোগের মাধ্যমে জাদুঘরে নতুন মাত্রা যুক্ত হবে। ক্রিকেটের ইতিহাসে গুরুত্বপূর্ণ অর্জনের পেছনে ব্যবহৃত সরঞ্জামগুলো কাছ থেকে দেখার পাশাপাশি সেসবের সঙ্গে জড়িয়ে থাকা গল্প জানার সুযোগ পাবেন দর্শনার্থীরা।

শচীনের স্মারকগুলো জাদুঘরের সংগ্রহে যুক্ত হওয়াকে সম্মানের বিষয় উল্লেখ করে তিনি বলেন, এর ফলে ক্রিকেটের নতুন প্রজন্মও কিংবদন্তি এই খেলোয়াড়ের অসাধারণ কীর্তি সম্পর্কে জানার সুযোগ পাবে।

ব্যাটের পাশাপাশি প্রদর্শনীতে থাকবে শচীনের ব্যবহৃত হেলমেট, জার্সি এবং ব্যক্তিগত নোটসহ ক্যারিয়ারের বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ স্মারক।

আগামী ১৬ নভেম্বর প্রদর্শনীটির উদ্বোধন হওয়ার কথা রয়েছে। দিনটি শচীনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের ১৩ বছর পূর্তির দিন। ২০১৩ সালের এই দিনে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্যারিয়ারের ২০০তম ও শেষ টেস্ট খেলেছিলেন তিনি। ওই ম্যাচের মধ্য দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে দীর্ঘ পথচলার ইতি টানেন শচীন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *