স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিক-চালকদের বাঁধার কারণে বাঞ্ছারামপুর মরিচাকান্দি লঞ্চ ঘাটে নির্ধারিত সময়ে ভীড়তে পারেনা লঞ্চ \ যাত্রীদের ভোগান্তি

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মরিচাকান্দি লঞ্চ ঘাটে সরকার নির্ধারিত সময়ে যাত্রীবাহী লঞ্চ ভিড়তে পারছে না বলে অভিযোগ উঠেছে।
নরসিংদী-মরিচাকান্দি-সলিমগঞ্জ নৌপথে চলাচলকারী লঞ্চ মালিকদের দাবি, স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিক-চালকদের বাঁধার কারণে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডবিø¬উটিএ’র ইস্যুকৃত নির্ধারিত ২৫ মিনিট পরপর লঞ্চ চলাচলের সময়সূচি কার্যকর হচ্ছে না।
এতে ভোগান্তিতে পড়ছেন সাধারণ যাত্রীরা। সময় মতো লঞ্চ না পেয়ে অনেককে বাধ্য হয়ে বাড়তি ভাড়া দিয়ে স্পিডবোটে যাতায়াত করতে হচ্ছে।
লঞ্চ মালিকদের অভিযোগ, ঘাটের ইজারাদার আলমগীর হোসেন ও তাঁর ঘনিষ্ঠজনদের আশ্রয়-প্রশ্রয়ে স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিক-চালকেরা লঞ্চ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। লঞ্চ ঘাটে ভেড়াতে গেলে সারেং ও কর্মচারীদের গালিগালাজ এবং অপমান-অপদস্থ করা হয়।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ঘাট ইজারাদার আলমগীর হোসেন। তাঁর দাবি, লঞ্চ ঘাটে ভেড়াতে তাঁর কোনো আপত্তি নেই। তবে স্থানীয় স্পিডবোট মালিকেরা বাঁধা দিলে তাঁর কিছু করার নেই।
খোঁজ নিয়ে জানা গেছে, একসময় নরসিংদী থেকে ব্রাহ্মণবাড়িয়া ও ভৈরব পর্যন্ত এক ঘণ্টা পরপর লঞ্চ চলাচল করত। পরে সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়ায় সময় বাঁচাতে যাত্রীদের বড় একটি অংশ সড়কপথে যাতায়াত শুরু করেন।
ফলে ২০১৬ সালে নরসিংদী থেকে ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া ও নবীনগর পর্যন্ত নৌপথে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। ২০১৭ সালে লঞ্চ মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিআইডবিø¬উটিএর রুট সার্ভে করে সলিমগঞ্জ-নরসিংদী নৌপথে মরিচাকান্দি হয়ে ২৫ মিনিট পরপর লঞ্চ চলাচলের সময়সূচি নির্ধারণ করে।
লঞ্চ মালিকদের দাবি, ২০১৭ সালে সময়সূচি নির্ধারণ করা হলেও ইজারাদাররা নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচলে সহযোগিতা করছেনা।
তাঁরা জানান, নরসিংদী নদীবন্দর থেকে ২৫ মিনিট পরপর লঞ্চ ছেড়ে মরিচাকান্দি ঘাট হয়ে সলিমগঞ্জ যাওয়ার কথা। কিন্তু মরিচাকান্দি ঘাটে নির্ধারিত সময়ে লঞ্চ ভেড়াতে না পারায় মালিকেরা নিরুপায় হয়ে নরসিংদী থেকে সরাসরি সলিমগঞ্জে লঞ্চ চালাচ্ছেন। এতে মরিচাকান্দি ঘাট হয়ে বাঞ্ছারামপুরের বিভিন্ন গ্রামে যাতায়াতকারী যাত্রীরা লঞ্চসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
অন্যদিকে সলিমগঞ্জ থেকে নরসিংদী ফেরার পথে মরিচাকান্দি ঘাটে লঞ্চ ভেড়াতে না পারায় আর্থিক ক্ষতির মুখে পড়ছেন তারা।
লঞ্চ মালিকদের অভিযোগ, ২৫ মিনিট পরপর মরিচাকান্দি ঘাটে লঞ্চ ভেড়ানোর চেষ্টা করলেও স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিক-চালক ও কর্মচারীরা বাঁধা দেন। লঞ্চ ভেড়াতে বাঁধা দেয়ার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন লঞ্চ মালিকেরা। তারা জানান, এ বিষয়ে বিআইডবিøউটিএর কাছে একাধিকবার অভিযোগও দিয়েছেন তাঁরা।
স্থানীয়রা জানান, নরসিংদী থেকে মরিচাকান্দি পর্যন্ত লঞ্চের ভাড়া ৬০ টাকা। সেখানে স্পিডবোটে ভাড়া লাগে ১৭০ টাকা। নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল না করায় যাত্রীরা তুলনামূলক কম ভাড়ায় যাতায়াতের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন। ফলে একই পথে যাতায়াত করতে তাঁদের প্রায় তিন গুণ ভাড়া বেশী গুনতে হচ্ছে।
নরসিংদীতে নিয়মিত যাতায়াতকারী যাত্রী মোঃ রাশেদ মিয়া বলেন, আগে মরিচাকান্দি ঘাটে ২৫ মিনিট পরপর লঞ্চ আসত। বর্তমানে তা বেড়ে এক ঘণ্টা পরপর হয়েছে। ফলে অনেক সময় বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে স্পিডবোটে যাতায়াত করতে হয়। প্রতি আধা ঘণ্টা পরপর লঞ্চ চলাচল নিশ্চিত করা গেলে সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ হতো।
লঞ্চ চালক (সারেং) মোঃ ওমর ফারুক বলেন, ২৫ মিনিট পরপর মরিচাকান্দি ঘাটে লঞ্চ ভেড়ানোর বৈধ অনুমতি থাকলেও স্পিডবোট ও ইঞ্জিন চালিত নৌযানের মালিক লঞ্চ ভেড়াতে বাঁধা দেন। এ কারণে নির্ধারিত সময়সূচি অনুযায়ী লঞ্চ চলাচল সম্ভব হচ্ছে না। এতে লঞ্চ মালিকেরা আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।
ঘাটে লঞ্চ চলাচল নির্বিঘœ করা এবং অবৈধ স্পিডবোটের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গত ১০ আগস্ট বিআইডবিøউটিএ ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসককে চিঠি দেয়।
এরপরও কার্যকর ব্যবস্থা না হওয়ায় বাংলাদেশ অভ্যন্তরীন নৌ-চলাচল সংস্থার সভাপতি গোলাম নবী আলমগীর গত ২৫ আগস্ট ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক এবং ৩০ আগস্ট পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দেন।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক লঞ্চ মালিক অভিযোগ করেন, স্পিডবোট মালিকদের নৌপথে চলাচলের বৈধ লাইসেন্স বা অনুমতি নেই। তাঁদের দাবি, বিআইডবিø¬উটিএর একশ্রেণির অসাধু কর্মকর্তার সাথে আর্থিক লেনদেনের মাধ্যমে স্পিডবোটের জন্য পৃথক জেটি নির্মাণ করা হয়েছে। স্পিডবোটের জন্য আলাদা পল্টুন থাকার পরও লঞ্চের নির্ধারিত সময়সূচি বাস্তবায়নে বাঁধা দেয়া হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন লঞ্চ মালিক বলেন, বিআইডবিø¬উটিএ ১৪টি লঞ্চের চলাচলের জন্য সময়সূচি নির্ধারণ করে দিয়েছে। এরপরও স্পিডবোট ও ইঞ্জিনচালিত নৌযানের মালিকদের বাঁধার কারণে লঞ্চ ঘাটে ভেড়ানো যাচ্ছে না। বিষয়টি খুবই দুঃখজনক।
বিষয়টি জানতে চাইলে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন বলেন, দীর্ঘদিন ধরে স্পিডবোটের সাথে লঞ্চের বিরোধ চলছে। লঞ্চ মালিকদের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় অভিযোগ দেয়া হয়েছে। তবে বিষয়টি নৌ পুলিশের দায়িত্ব, তাঁদের নয়। তারপরও প্রশাসনের সাথে যোগাযোগ করে সমন্বয়ের চেষ্টা করছেন তাঁরা।
এ ব্যাপারে সলিমগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক নূর হায়দার তালুকদার বলেন, লঞ্চ ভেড়াতে গিয়ে কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হলে লিখিত অভিযোগ দিলে তাঁরা বিষয়টি দেখবেন। তাঁকে মৌখিকভাবে বিষয়টি জানানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এ ব্যাপারে বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন সাংবাদিকদের জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ পাওয়ার পর তিনি নিজে সরেজমিনে তদন্তে গেছেন। বিষয়টি এখনো তদন্তাধীন রয়েছে।
তিনি জানান, ঘাটটি বিআইডবিø¬উটিএ ইজারা দিয়েছে। এর সাথে তাঁর সরাসরি সংশ্লিষ্টতা নেই। কোন বিধিতে বিআইডবিø¬উটিএ তাঁকে চিঠি দিয়েছে, সে প্রশ্নও তোলেন তিনি। তবে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে প্রয়োজন হলে ব্যবস্থা নেয়ার কথা জানান তিনি।
এ ব্যাপারে আশুগঞ্জ ও ভৈরব বাজার নৌবন্দরের পোর্ট অফিসার মোঃ আব্দুল ওয়াকিল বলেন, তিনি কিছুদিন আগেই দায়িত্ব নিয়েছেন। রুট পারমিট অনুযায়ী লঞ্চ চলাচল করবে। এরই মধ্যে ঘাট ইজারাদারকে ঢাকায় বৈঠকে উপস্থিত হতে বলা হয়েছে। সেখানে বিষয়টির সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
এ ব্যাপারে মরিচাকান্দি ঘাটের ইজারাদার আলমগীর হোসেন বলেন, আগে ইজারামূল্য ২০ লাখ টাকা থাকলেও তিনি ৮০ লাখ টাকায় ঘাটের ইজারা নিয়েছেন। তিনি যখন ইজারা নেন, তখন লঞ্চ এক ঘণ্টা পরপর চলত। এখন বিআইডবিøউটিএ ২৫ মিনিট পরপর লঞ্চ চলাচলের রোটেশন নির্ধারণ করেছে।‘এই রোটেশনে চললে আমার কোনো আপত্তি নেই। বিআইডবি¬উটিএ থেকে একটি চিঠি দিয়েছে। আগামী ১৬ নভেম্বর ঢাকায় উপস্থিত হতে বলেছে।



মন্তব্য করুন