বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

খাওয়ার পর লবঙ্গ চিবিয়ে খেলে কী হয়?

November 12, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 2 বার পঠিত

লবঙ্গ উপকারী মসলা। চা থেকে শুরু করে অনেক খাবারের স্বাদ ও সুগন্ধ বাড়াতে এই মসলা ব্যবহার করা হয়। এটি কেবল রান্নার স্বাদ বাড়ায় না, রয়েছে অনেক পুষ্টিগুণও। বিশেষজ্ঞদের মতে, লবঙ্গে থাকা প্রাকৃতিক উপাদান শরীরের বিভিন্ন কাজে সহায়ক হতে পারে। বিশেষ করে খাওয়ার পর লবঙ্গ চিবিয়ে খেলে অনেক ধরনের উপকারিতার কথা জানানো হয়েছে এশিয়া নেটের এক প্রতিবেদনে।

লবঙ্গ চিবিয়ে খাওয়ার উপকারিতা

মুখের দুর্গন্ধ দূর

লবঙ্গে রয়েছে ইউজেনল নামের একটি প্রাকৃতিক উপাদান। এর অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ মুখের কিছু ক্ষতিকর ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে। ফলে মুখের দুর্গন্ধ কমাতে লবঙ্গ সাহায্য করে। সতেজ অনুভূতি পেতে খাবারের পর একটি লবঙ্গ চিবিয়ে খেতে পারেন।

হজমের সমস্যা কমাতে

লবঙ্গ দীর্ঘদিন ধরেই হজমের সমস্যা মোকাবিলায় ঘরোয়া উপাদান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এটি লালারস নিঃসরণে সাহায্য করে। পাশাপাশি পেট ফাঁপা, গ্যাস ও অস্বস্তি কমাতেও ভূমিকা রাখতে পারে।

প্রদাহ কমাতে

লবঙ্গে থাকা ইউজেনলের অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য রয়েছে। এই উপাদান শরীরের প্রদাহ কমাতে সহায়ক। তবে লবঙ্গ খেলেই শরীরের সব প্রদাহ দূর হয়ে যাবে, এমনটা ভাবার কারণ নেই।

মুখ ও দাঁতের স্বাস্থ্যে উপকারী

দাঁতের ব্যথা কমানোর ক্ষেত্রে লবঙ্গের ব্যবহার বহু পুরনো। এর মধ্যে থাকা ইউজেনল সাময়িকভাবে ব্যথা কমাতে সাহায্য করতে পারে। তবে দাঁতের সংক্রমণ বা অন্য কোনও সমস্যার স্থায়ী চিকিৎসা হিসেবে লবঙ্গের উপর নির্ভর করা উচিত নয়।

অ্যান্টিঅক্সিডেন্টের উৎস

লবঙ্গে রয়েছে বিভিন্ন ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো শরীরের কোষকে অক্সিডেটিভ স্ট্রেসের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সাহায্য করে। ফলে সামগ্রিক স্বাস্থ্যের ক্ষেত্রে লবঙ্গের কিছু ইতিবাচক ভূমিকা থাকতে পারে।

কতটা লবঙ্গ খাওয়া উচিত?

লবঙ্গ উপকারী হলেও অতিরিক্ত খাওয়া ঠিক নয়। বেশি পরিমাণে লবঙ্গ খেলে মুখ ও পেটে অস্বস্তি হতে পারে। বিশেষ করে লবঙ্গের তেল সরাসরি খাওয়া বিপজ্জনক হতে পারে। যাঁরা রক্ত পাতলা করার ওষুধ খান বা যাঁদের অস্ত্রোপচার হওয়ার কথা, তাঁদের নিয়মিত বেশি পরিমাণে লবঙ্গ খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *