বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ৫ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে নাসিরনগরে আলোচনা সভা

October 5, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 5 বার পঠিত


ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা পরিবারের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষকদের পাশে দাঁড়ানোঃ পেশায় সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি ও আমাদের ভবিষ্যৎ বিনির্মাণে ৬০ বছর’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে বেসরকারি স্কুল, কলেজ ও মাদরাসার শিক্ষকদের অংশগ্রহণে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।
র‌্যালিটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ এরফান উদ্দিন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জীবন চন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাসিরনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ রমজান আলী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসহাক মিয়া, চাতলপাড় ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ওমর আলী।
সভায় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার রহিমা খাতুন, উপজেলা মাধ্যমিক বেসরকারি শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ ওমর ফারুক, সাধারণ সম্পাদক সায়েমা আক্তার, গোকর্ণ সৈয়দ ওয়ালী উল্লাহ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সঞ্জিত কুমার দেব, ফান্দাউক মদিনাতুল উলুম মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুবকর ভূইয়া, কুন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ শহীদুল হক, নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবদুর রহিম, ভলাকুট কেবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আতাউর রহমান গিলমান, চাতলপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহিউদ্দিন পাঠান ও প্রেসক্লাব সভাপতি আসমত আলী প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের অবদান তুলে ধরে তাদের ন্যায্য মর্যাদা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করার আহবান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *