বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

জিয়াউলের সব অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত : প্রসিকিউটর তামিম

September 30, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 23 বার পঠিত

শতাধিক গুম-খুনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে আনা প্রতিটি অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে দাবি করেছেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। 

বুধবার (৩০ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ মামলায় আজ ১৫তম সাক্ষী হিসেবে তদন্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলামের জবানবন্দি শুরু হয়। তবে শেষ না হওয়ায় পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী রোববার (৪ অক্টোবর) দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।

তামিম বলেন, তদন্ত কর্মকর্তা আংশিক সাক্ষ্য দিয়েছেন। বাকি জবানবন্দি রোববার উপস্থাপন করবেন তিনি। তার জবানবন্দির মাধ্যমে এ মামলার সাক্ষ্যগ্রহণ উপস্থাপন শেষ হবে। আসামিপক্ষ নিজেদের সাক্ষ্য উপস্থাপন করতে চাইলে করতে পারবেন। এরপরই শুরু হবে যুক্তিতর্ক। তবে জিয়াউল আহসানের বিরুদ্ধে আমরা যেসব অভিযোগ এনেছিলাম, ১৫ জন সাক্ষীর সাক্ষ্যে প্রতিটি অভিযোগই সন্দেহাতীতভাবে প্রমাণ করতে সক্ষম হয়েছি।

তিনি বলেন, নিজের জবানবন্দিতে এ মামলার তদন্তকালে কীভাবে তদন্ত করেছেন, কার কার জবানবন্দি নিয়েছেন, কোথায় কোথায় গিয়েছেন, কী কী তথ্য-উপাত্ত সংগ্রহ করেছেন, সেসবের বর্ণনা শুরু করেছেন তদন্ত কর্মকর্তা। এ মামলায় তৎকালীন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়াসহ সেনাবাহিনীর কয়েকজন কর্মকর্তা সাক্ষ্য দিয়েছেন। নিজেদের জবানবন্দিতে জিয়াউল আহসান কীভাবে একজন ‘কিলার’ হয়ে উঠেছিলেন, সেসবের বিস্তারিত বর্ণনা করেছেন। এমনকি র‍্যাব কর্মকর্তারা কীভাবে ধীরে ধীরে এ ধরনের অপরাধে জড়িয়ে পড়ছিলেন, সেসবও উঠে এসেছে। 

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *