বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

May 9, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 49 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে মহিউদ্দিন (৪২) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ মে) দুপুরে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মহিউদ্দিন জেলার কসবা উপজেলার কুটির আমিন উদ্দিনের ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের সুপার শহিদুল ইসলাম জানান, গত প্রায় একমাস আগে একটি মাদক মামলায় মহিউদ্দিনকে গ্রেফতারের পর জেলা কারাগারে পাঠানো হয়। বৃহস্পতিবার সকালে তিনি বুকের ব্যাথায় অসুস্থ হয়ে পড়েন। পরে কারাগারের চিকিৎসক তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্যে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

তিনি আরও জানান, তার মরদেহ হাসপাতাল মর্গে রাখা আছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *