বিজয়নগরে কৃষকদের মধ্যে বিনামূল্য কৃষিযন্ত্রপাতি বিতরণ করলেন প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় কৃষকদের মধ্যে বিনা মূল্যে ১৮টি কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯টি লো লিফট পাম্প (এলএলপি) ও ৯টি পাওয়ার থ্রেসার। এসব যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উপজেলার ১৮টি কৃষক গ্রæপের ৫৪০ জন কৃষক উপকৃত হবেন।
শুক্রবার বেলা ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে জেলা বিএনপির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৩-আসনের সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল কৃষকদের মাঝে এসব যন্ত্রপাতি বিতরণ করেন।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে বিতরন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা গিয়াসউদ্দিন, জমির হোসেন, অ্যাডভোকেট ইমাম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াছির আরাফাত, তিলোত্তমা রায় তমা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরে আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও মো. আশরাফুল আলমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারীগন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল এমপি বলেন, কৃষকদের উন্নয়ন ও কৃষি উৎপাদন বাড়াতে সরকার নানা উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড প্রণয়ন এবং বিনা মূল্যে বীজ, সার ও কৃষি যন্ত্রপাতি বিতরণের মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করার কাজ চলছে। তিনি বলেন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লে উৎপাদন খরচ ও সময় দুটোই কমবে। পাশাপাশি কৃষকের আয় বাড়বে এবং দেশের খাদ্য নিরাপত্তা আরো শক্তিশালী হবে। এ সময় তিনি বিতরণ করা যন্ত্রপাতিগুলো যথাযথভাবে ব্যবহার ও রক্ষণাবেক্ষণের জন্য কৃষকদের প্রতি প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদনশীলতা বাড়ানোই এই প্রকল্পের মূল লক্ষ্য। এর আওতায় উপজেলার ১৮টি কৃষক গ্রæপের মধ্যে ৯টি লো লিফট পাম্প ও ৯টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে। এসব যন্ত্রপাতির সুবিধা পাবেন ৫৪০ জন কৃষক। পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় আরও কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হবে।



মন্তব্য করুন