বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

আলজেরিয়া থেকে সাশ্রয়ী দামে খেজুর আমদানির উদ্যোগ

November 20, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 40 বার পঠিত

রমজান মাসে ইফতারের অন্যতম অনুষঙ্গ খেজুরের বাজার স্থিতিশীল ও ভোক্তাদের নাগালের মধ্যে রাখতে চায় সরকার। কেনাকাটার মূল চাপ শুরুর আগেই আগামী জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবরাহ নিশ্চিত করতে চান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ লক্ষ্যে সরাসরি আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সাশ্রয়ী মূল্যে খেজুর আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানির সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়।  বাণিজ্য মন্ত্রণালয়ে

অনুষ্ঠিত বৈঠকে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ঢাকায় নিযুক্ত আলজেরীয় দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এতে দেশটির সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণে পুরোনো চুক্তি নবায়ন এবং একটি যৌথ অর্থনৈতিক কমিশন গঠনের বিষয়ে বৈঠকে দুপক্ষ একমত হয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বৈঠকে বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের ভোক্তারা আগামী জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই রমজানের আগাম কেনাকাটা শুরু করবেন। তাই বাজারে কোনো ধরনের কৃত্রিম সংকট বা মূল্যবৃদ্ধির সুযোগ না দিয়ে জানুয়ারির শুরুতেই খুচরা পর্যায়ে পর্যাপ্ত খেজুর পৌঁছানো জরুরি। এ বিষয়ে আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, বর্তমানে তাঁর দেশে খেজুরের ভরা মৌসুম চলছে এবং বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। ইতোমধ্যে আলজেরিয়ার কৃষি মন্ত্রণালয় প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব পাঠিয়েছে। পাশাপাশি দেশটির একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠান পরিবহন খরচসহ প্রতি কেজি দুই থেকে পাঁচ ডলারে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে। আগামী সপ্তাহের মধ্যে আমদানি-সংক্রান্ত প্রয়োজনীয় দাপ্তরিক প্রক্রিয়া শেষ করা গেলে ৩০ দিনের মধ্যেই বাংলাদেশে খেজুর পৌঁছানো সম্ভব।

জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের কথা উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী জানান, জ্বালানি খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ। অন্যদিকে, আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়মকানুন বৈঠকে তুলে ধরেন দেশটির রাষ্ট্রদূত।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *