বঙ্গোপসাগরে ধীরগতিতে এগোচ্ছে ঘূর্ণিঝড় আকভান, প্রভাব কী বিপজ্জনক হতে পারে- আঘাত হানবে অন্ধ্রপ্রদেশে

বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় আকভান সাধারণের চেয়ে ধীরগতিতে উপকূলের দিকে এগোচ্ছে। এটি আজ বুধবার মাত্র ৩ কিলোমিটার গতিতে সামনের দিকে যাচ্ছে। আজ বুধবার (১৮ নভেম্বর) সর্বশেষ তথ্যে এ তথ্য জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ।
ঘূর্ণিঝড় দ্রুত নাকি ধীরে উপকূলের দিকে আসছে সেটি এটির ধ্বংসক্ষমতা নিরূপণ করতে না পারলেও, ধীরে ধীরে যখন কোনো ঝড় এগোয় তখন এর প্রভাবে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা থাকে। যার প্রভাব হতে পারে ভয়াবহ বন্যা।
আগামী শুক্রবার ২০ নভেম্বর ভারতের অন্ধ্রপ্রদেশের উপকূলে এটি আঘাত হানতে যাচ্ছে। অন্ধ্রপ্রদেশের পাশাপাশি তেলেঙ্গানা ও ওড়িশার সরকারও এ ঘূর্ণিঝড় নিয়ে সতর্ক অবস্থায় আছে।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, দ্য জার্নাল অব হাইড্রোমেট্রোলজি ২০২১ সালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করে। তারা ২০১০ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত ২৮০টি মৌসুমী ঘূর্ণিঝড় নিয়ে গবেষণা করে।
এতে দেখা গেছে, যেসব ঘূর্ণিঝড় ধীরগতিতে উপকূলের দিকে আসে সেগুলোর প্রভাবে বৃষ্টিপাত অনেক বেশি হয়। এরফলে আক্রান্ত অঞ্চলের নদীগুলোতে তীব্র বন্যা দেখা দেওয়ার শঙ্কা থাকে।
যখন একটি ঘূর্ণিঝড় ধীরগতির থাকে তখন এটির বৃষ্টি ধারণের যে সিস্টেম আছে সেটিতে বেশি পানি জমা হয়।



মন্তব্য করুন