বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কাশিয়ানী থানার পরিদর্শককে কুপিয়ে যখম

November 18, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 51 বার পঠিত

গোপালগঞ্জে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মিছিলে থেকে কাশিয়ানী থানার পরিদর্শক আবু আলমকে কুপিয়ে যখমের অভিযোগ উঠেছে।

বুধবার (১৮ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জি সি পাইলট উচ্চবিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই পরিদর্শককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে কাশিয়ানীতে বিএনপির কার্যালয় ও গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগ করে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কাশিয়ানী সদরে একটি বিক্ষোভ মিছিল বের করেন। এ সময় পরিদর্শক আবু আলম মিছিলের সামনে পড়ে গেলে তাকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। বর্তমানে তিনি কাশিয়ানী ১০০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন।

প্রসঙ্গত, মঙ্গলবার সন্ধ্যায় পাটগাতী বাসস্ট্যান্ড এলাকা থেকে কয়েকজন আসামিকে গ্রেপ্তার করে পুলিশ। এ সময় তাদের ছাড়িয়ে নেওয়ার চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হলে সেখানে বিপুলসংখ্যক মানুষ জড়ো হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে বিক্ষুব্ধরা মিছিল নিয়ে টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এ সময় পুলিশের গাড়িতে আগুন দেওয়া এবং থানা থেকে গ্রেপ্তার ব্যক্তিদের বের করে নেওয়ার ঘটনা ঘটে।

থানায় হামলার খবর পেয়ে জেলা শহর থেকে অতিরিক্ত পুলিশ, বিজিবি ও আনসারের কয়েকটি দল টুঙ্গিপাড়ার উদ্দেশে রওনা হয়। পথে নীলফা বাজার এলাকায় তাদের গাড়িবহরেও হামলা চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। একই রাতে গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানীর বাড়িতেও হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *