ঢাবিতে চার ককটেল বিস্ফোরণ, ছাত্রদলের হাতে আটক ২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) চারটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় দুটি, মুক্তি ও গণতন্ত্র তোরণের কাছে একটি এবং সিনেট ভবনের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনার প্রাথমিক তথ্য পাওয়া গেছে।
রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।
টিএসসিতে বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যাওয়ার সময় দুজনকে আটক করেছেন ছাত্রদলের নেতাকর্মীরা।
ছাত্রদলের বিজয় একাত্তর হলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান জানিয়েছেন, প্রথমে উদ্যানের দিকে একটি বিস্ফোরণ ঘটে। পরে মেট্রোর পাশে টিএসসির গেটে বিস্ফোরণের পর তিনজন দৌড় দেয়।
তাদের সাথে আরও তিনজন দৌড় দেয়। এরমধ্যে দুজনকে আটক করেন ছাত্রদলের এই নেতারা।



মন্তব্য করুন