ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ায় প্রথমা প্রকাশনীর বইমেলা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়া, ২ নভেম্বর ২০২৬: শিক্ষার্থীদের মধ্যে বই পড়ার আগ্রহ সৃষ্টি, জ্ঞানচর্চার প্রসার এবং একটি সমৃদ্ধ পাঠসংস্কৃতি গড়ে তোলার লক্ষ্যে ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ক্যাম্পাস প্রাঙ্গণে প্রথমা প্রকাশনীর উদ্যোগে একক বইমেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর ২০২৬) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত আয়োজিত এ বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
বইমেলায় প্রথমা প্রকাশনীর প্রকাশিত বিভিন্ন বিষয়ের বই প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়। পাশাপাশি পাঠকদের বই কেনায় উৎসাহিত করতে প্রথমা প্রকাশনীর বইয়ের ওপর বিশেষ মূল্যছাড়ের সুযোগ রাখা হয়। শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিশ্ববিদ্যালয় পরিবারের সদস্য এবং বইপ্রেমী সকলের জন্য মেলাটি উন্মুক্ত ছিল।
বই মানুষের জ্ঞান, চিন্তা, মনন ও সৃজনশীলতা বিকাশের অন্যতম প্রধান মাধ্যম। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নিয়মিত বই পড়ার অভ্যাস একজন শিক্ষার্থীকে জ্ঞানসমৃদ্ধ, দায়িত্বশীল ও মুক্তচিন্তার অধিকারী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বিবেচনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ধরনের বইমেলার আয়োজন শিক্ষার্থীদের পাঠাভ্যাস গড়ে তোলা এবং পাঠ্যপুস্তকের বাইরেও বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া শিক্ষার পাশাপাশি জ্ঞানচর্চা, সাহিত্য-সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডের বিকাশে বিভিন্ন উদ্যোগ গ্রহণে প্রতিশ্রুতিবদ্ধ। এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সাংস্কৃতিক পরিবেশকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে বই ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনের অনুপ্রেরণা জোগাবে।
ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়া বিশ্বাস করে, বইয়ের সঙ্গে শিক্ষার্থীদের নিবিড় সম্পর্ক গড়ে তোলার মধ্য দিয়েই একটি জ্ঞানভিত্তিক, মানবিক ও আলোকিত সমাজ বিনির্মাণের পথ সুগম হয়।



মন্তব্য করুন