বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ১ নভেম্বর ২০২৬

আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমান মাদকদ্রব্যসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার \ অটোরিকসা জব্দ

November 1, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 10 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ৩৬ কেজি গাঁজা এবং ১৯৭ বোতল এসকাফ সিরাপসহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মাদক পাচারকাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকসা জব্দ করা হয়।
জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর, একই উপজেলার কালাছড়া ও ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের উত্তর মৌড়াইল এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমান এই মাদকদ্রব্য উদ্ধার ও তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গত বৃহস্পতিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পুলিশ, এসআরবি-৯ এর সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার সদস্যরা এবং এসআরবি-৯ ও বিজিবির যৌথ অভিযানে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, বিজয়নগর উপজেলার ছতরপুর গ্রামের সাঈদ মিয়ার ছেলে আবুল বাশার-(২৫), একই উপজেলার কালাছড়া গ্রামের ছাত্তার মিয়ার স্ত্রী রাহানা বেগম-(৫০) ও ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার মৃত লাল মিয়ার ছেলে দেলোয়ার হোসেন ওরফে দিলু মিয়া-(৬০)।
এসআরবি-৯ এবং সদর মডেল থানা থেকে পাঠানো পৃথক প্রেসবিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
এসআরবি-৯ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯ এর সিপিসি-১এর একটি দল শনিবার বিকেলে বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়ের সামনে একটি সিএনজি চালিত অটোরিকসা আটক করে। পরে অটোরিকসা তল্লাশী চালিয়ে ২টি বস্তায় ভরা ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আবুল বাশারকে গ্রেপ্তার করা হয়।
অপর অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া এবং ২৫ বিজিবি, সরাইলের সদস্যরা যৌথভাবে বিজয়নগর উপজেলার কালাছড়া এলাকায় রাহানা বেগম নামে এক মহিলা মাদক ব্যবসায়ীকে আটক করে। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে ৪টি চটের বস্তায় ভরা ১৯৭ বোতল এসকাফ সিরাপ উদ্ধার করে।
এদিকে শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার পুলিশ শহরের উত্তর মৌড়াইল পুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী দেলোয়ার হোসেন ওরফে দিলুকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা ও বিজয়নগর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *