বাংলাদেশ ▣ ই-পেপার
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ-বাংলাদেশের সামনে ফাইনালের সুযোগ, কী বললেন ড্যারেন স্যামি

October 26, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 22 বার পঠিত

বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে ওয়েস্ট ইন্ডিজ দল। আসন্ন টেস্ট সিরিজকে সামনে রেখে প্রস্তুতি চালিয়ে যাচ্ছে ক্যারিবীয়রা। আজ সোমবার দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন ক্যারিবিয়ানদের প্রধান কোচ ড্যারেন স্যামি। সেখানে প্রতিপক্ষ হিসেবে টাইগারদের সমীহ করছেন তিনি।

কীভাবে দেখছেন এই সিরিজকে, জবাবে স্যামি বলেন, ‘অন্য যেকোনো সিরিজের মতো করেই দেখছি। আমরা অবশ্যই জানি, বাংলাদেশ সম্প্রতি বেশ ভালো ক্রিকেট খেলছে। আমরাও এই বছরে ভালো ক্রিকেট খেলেছি। এবার যখন টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু করি, আমরা বাস্তববাদী হয়ে চিন্তা করেছিলাম। প্রতিপক্ষকে সম্মান করেই সিরিজে মাঠে নামব। আমাদের নিজেদের প্ল্যান থাকবে। আশা করছি, মাঠে নেমে নিজেদের কাজটা মাঠেই করে দেখাতে পারব।’

পরে বাংলাদেশকে নিয়ে স্যামি বলেন, ‘বাংলাদেশ অনেক ভালো খেলছে। অস্ট্রেলিয়াতে গিয়ে ভালো খেলেছে। তাদের ছেলেরা পারফর্মও করে যাচ্ছে। আমাদের অনেক ছেলেও এবার ভালো করছে। তাই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী। পাঁচ দিনে ভালো ব্যাট-বলের লড়াই আশা করছি। দুই দলই চাইবে জিততে। আশা করছি ওয়েস্ট ইন্ডিজ যেন জিততে পারবে।’

বাংলাদেশের সামনে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার সুযোগ আছে। এ বিষয়ে স্যামি বলেন, ‘দুদলের জন্যই এটি বড় সিরিজ। সবাই টেস্ট ক্রিকেট জেতার জন্যই খেলে। আমাদেরও একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্যে পৌঁছাতে বেশ ভালো জায়গাতে আমরা আছি। সফলতা আমাদের কাছে কী, সেসব নিয়ে আমরা অনেক আলাপ করি। অন্যদের বিষয়টা ভিন্ন হতে পারে। তবে আমরা নিজেদের ব্যাপারটা জানি। ছোট ছোট স্টেপ নিয়ে আমরা নিজেদের সেই জায়গায় নিয়ে যেতে চাই। বাংলাদেশের লক্ষ্য জানতে হলে তাদের প্রধান কোচকে জিজ্ঞেস করতে হবে (হাসি)।’

এই সিরিজকে অনেক গুরুত্ব সহকারে নিচ্ছেন ক্যারিবিয়ান কোচ। তিনি বলেন, ‘(হাসি) আমি হাসলেও এই সিরিজকে আমরা অনেক গুরুত্ব সহকারে নিচ্ছি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শুরুর আগেই আমাদের প্ল্যান ছিল বাংলাদেশ সিরিজ শেষে টেবিলে আমরা নিজেদেরকে এই জায়গায় দেখতে চাই। আমরা সেই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি রয়েছি। এজন্য এই সিরিজকে খুব গুরুত্ব দিচ্ছি।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *