বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ২১ অক্টোবর ২০২৬

আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে শাহীন নামের পথচারীর আত্মহত্যা

October 21, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 17 বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মো. শাহিন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে আখাউড়া রেলওয়ে কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাহিন মিয়া আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মৃত ফায়েজ বেপারী।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনটি ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছানোর আগেই শাহীন রেললাইনে শুয়ে পড়েন। ট্রেনের চালক হর্ন বাজিয়ে তাঁকে সতর্ক করার চেষ্টা করলেও তিনি রেললাইন থেকে সরে যাননি। তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ জানিয়েছেন, ট্রেনটি কাছে এলে তিনি দৌড়ে গিয়ে এর নিচে ঝাঁপ দেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

আখাউড়া রেলওয়ে স্টেশনের কর্তব্যরত কেবিন স্টেশনমাস্টার মুনতাসির মামুন মানিক লিখিত বার্তার মাধ্যমে রেলওয়ে পুলিশকে ঘটনাটি জানান। পরে খবর পেয়ে আখাউড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রমও শুরু করেছে পুলিশ।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কুদ্দুস হাওলাদার জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *