বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬

জার্মান তরুণের চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার সন্ধান এখনও মেলেনি

October 8, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 4 বার পঠিত

বাংলাদেশের ঐতিহাসিক দর্শনীয় স্থান পরিদর্শন করতে এসে নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটক কিরিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ কৌশলে চুরি করে নিয়ে গেছে এক চোর। এ ঘটনায় গতকাল বুধবার রাতে নাটোর সদর থানা-পুলিশের কাছে অভিযোগ করা হলেও এখনও চোরকে আটক বা চুরি হওয়া ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ উদ্ধার করতে পারেনি পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অপরাধী শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানায় পুলিশ।

নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম জানান, ‘জেলা পুলিশ জার্মান নাগরিকের চুরি যাওয়া মালামাল উদ্ধার করার জন্য সর্বোচ্চ চেষ্টা ও অভিযান চালিয়ে যাচ্ছে। রেলস্টেশনসহ বেশ কিছু স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। সেই ফুটেজ পর্যালোচনা করে অপরাধী শনাক্তসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। আশা করছি দ্রুত সময়ে চুরির বিষয়ে ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হব।’

উল্লেখ্য, কিরিল ল্যান্ডার বগুড়া থেকে একটি লোকাল ট্রেনে করে সান্তাহারে আসেন। পরে সান্তাহার থেকে বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে করে তিনি নাটোর রেলস্টেশনে এসে নামেন। এরপরে নাটোর থেকে তিনি অন্য একটি ট্রেনে করে বাংলাদেশের দর্শনা বর্ডার হয়ে ভারতে যাবেন। এ জন্য তিনি নাটোর রেলস্টেশনে প্ল্যাটফর্মের ওয়েটিং রুমে অপেক্ষা করছিলেন। এ সময় সেই চোর যুবকটি কৌশলে কিরিলের ল্যাপটপ ও ক্যামেরার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরে আর তাকে খুঁজে পাননি কিরিল। তারপর স্থানীয়দের পরামর্শে তিনি নাটোর সদর থানায় এসে পুলিশকে ঘটনাটি জানান।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *