বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

নবীনগর প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

November 16, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 39 বার পঠিত


আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধিঃ

-্নিয়মিত হাঁটুন, সুস্থ থাকুন্-এই প্রতিপাদ্যকে ধারণ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সম্পর্ন হয়। প্রাতঃভ্রমণ অ্যাসোসিয়েশন-এর ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী। ​প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ১৬ নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ সকলে নবীনগর সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এসোসিয়েশনের সভাপতি ডাক্তার সাদেক মিয়ার সভাপতিত্বে অসাধারণ সম্পাদক আবু কাওছারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কামাল খন্দকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সলিমগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মো.ইউনুছ, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আব্দুল মাননন ভূঁইয়া সহ- সভাপতি মানিক বিশ্বাস, শফিকুল ইসলাম, নবীনগর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম রেজাউল করিম সবুজ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন বাবুল, অনুষ্ঠানে সংগঠনের সকল সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্ত ভাবে অংশ গ্রহণ করেন। ​অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়, যা কলেজ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা শারীরিক সুস্থতা ও মানসিক বিকাশের জন্য প্রতিদিন সকালে হাঁটার অভ্যাস গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। দীর্ঘ ১৮ বছর ধরে প্রাতঃ ভ্রমণ অ্যাসোসিয়েশন নবীনগর এলাকায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে বলে বক্তারা উল্লেখ করেন।
অনুষ্ঠানে সহযোগিতা করেন জাকির হোসেন ,গোপাল বণিক,মিঠু রক্ষিত,বিশ্বজিৎ বাবু সহ অনেকে

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *