বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পূর্ব বিরোধের জের,বিজয়নগরে দুইপক্ষের সংঘর্ষে আহত-২৫

November 11, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 95 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্ব শত্রæতার জেরে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যানের সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
বুধবার সকালে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। দুই ঘন্টাব্যাপী চলা এই সংঘর্ষে প্রতিপক্ষের বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করে দাঙ্গাবাজরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, গ্রামের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁর সাথে একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জিয়াউল হক বকুলের সমর্থক বিএনপি কর্মী আক্তার ও যুবদল নেতা রুবেলের মধ্যে নানা বিষয় নিয়ে পূর্ব বিরোধ চলে আসছে।
এর জেরে মঙ্গলবার রাতে গ্রামের তুলাতলা এলাকায় এনাম খাঁকে বেধড়ক মারধোর করে বকুল গ্রæপের আক্তার, রুবেল সহ তাদের লোকজন। পরে তাকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এ ঘটনার জেরে বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়া আর ইট পাটকেল নিক্ষেপে পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সংঘর্ষে উভয় পক্ষের ২৫জন আহত হয়। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আহসানুল হক জানান, পূর্ব বিরোধের জের ধরে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ ও আক্তার-রুবেলের লোকজন সকাল থেকে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *