শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশে সকলকে ভূমিকা রাখতে হবে– জেলা প্রশাসক মোঃ আবুসাঈদ

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোঃ আবু সাঈদ বলেছেন, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চার বিকাশ এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, মানবতা দেশপ্রেম ও সাম্যের আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুল বর্ষ উপলক্ষে ব্যাপক উদ্যোগ নেয়া হয়েছে। তিনি বলেন, উন্নত জাতি গঠনে প্রতিভার বিকাশ গুরুত্বপূর্ণ। নতুন প্রজন্মের প্রতিভা বিকাশের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যকে বিকশিত করতে সকলকে ভূমিকা রাখার জন্য তিনি আহবান জানিয়েছেন। সম্প্রতি নজরুল বর্ষ উপলক্ষে স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতায় চট্রগ্রাম বিভাগে একক অভিনয়ে প্রথম স্থান অর্জনকারী আশফিকা আফরিন তোহা জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলে জেলা প্রশাসক এ কথা বলেন। তিনি তোহাকে অভিনন্দন জানান এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ সময়ে অন্যন্যদের মধ্যে ছিলেন সূর্যমুখী কিন্ডার গার্টেন অ্যান্ড গার্লস স্কুলের অধ্যক্ষ সালমা বারী, জেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক আল আমীন শাহীন, তোহার মাতা ফারহানা জাহান সহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উল্লেখ্য বিভাগীয় পর্যায়ে একক অভিনয়ে প্রথম আশফিকা আফরিন তোহা ব্রাহ্মণবাড়িয়ার কাজীপাড়ার মোঃ সোহেল আলম ও ফারহানা জাহানের কন্যা, সে সূর্যমুখী কিন্ডার গার্টেন এর প্রথম শ্রেণীর ছাত্রী এবং জেলা শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষণার্থী।



মন্তব্য করুন