বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ট্রাইব্যুনালের বিচারকের বাসার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪

October 30, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 7 বার পঠিত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারক মঞ্জুরুল বাছিদের বাসার সামনে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় অন্তত চার থেকে পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।

পরে ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বোম ডিসপোজাল ইউনিট। এ ঘটনায় পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে রাজধানীর কলাবাগান এলাকায় বিচারকের বাসার সামনে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার শেখ জাহিদুল ইসলাম জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর বিচারকের বাসার সামনে অন্তত চার থেকে পাঁচটি ককটেল বিস্ফোরণ ঘটে।

ঘটনাস্থল থেকে অবিস্ফোরিত তিনটি ককটেল উদ্ধার করা হয়। পরে বোম ডিসপোজাল ইউনিট সেগুলো নিষ্ক্রিয় করে।

তিনি আরও জানান, ঘটনার পর পালিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সহায়তায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *