বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যারা মাদক সম্রাট আছেন, মাফিয়া লিডার আছেন, তাদেরকে আমরা ধরতে পারি-পুলিশ সুপার

October 29, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 38 বার পঠিত

মাদকের বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার নবাগত পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেছেন, মাদক যেটা আছে, আঙুল তুলবো না। মাদকের প্রবলেমটা আসলে সবার। বর্তমানে সারাদেশে আসলে মাদকে সয়লাব। আমাদের দেশে জেলগুলোতে ধারণক্ষমতা ১ লাখের কম। অথচ আমাদের পুরো দেশে মাদকসেবীর সংখ্যা ১২ লাখ থেকে ১৫ লাখ।তিনি আরও বলেন, আমরা আসলে মাদকসেবী কয়জনকে ধরবো? মাদকসেবী বা মাদক ক্যারিয়ারের সহ হাজার খানেক ধরে যেটা ফায়দা হবে, তার চেয়ে বেশি অনেক কাজ হবে, যারা মাদক সম্রাট আছেন, মাফিয়া লিডার আছেন, তাদেরকে আমরা ধরতে পারি। সেটার জন্য আমরা কাজ করছি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে নবাগত পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিমের সাথে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক, অনলাইন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

এসময় পেশাগত দায়িত্ব পালনকালে জেলার আইনশৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল, কিশেরগ্যাং,যানজট নিরসন এবং অপরাধ দমনে গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন নবাগত পুলিশ সুপার।

মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সমস্যা, মাদকদ্রব্যের বিস্তার রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সাধারণ মানুষের পুলিশি সেবা প্রাপ্তি সহজ করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও মতামত তুলে ধরেন।

​সভায় প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মু. জালাল উদ্দিন ফাহিম বলেন, যানজট, মাদক, কিশোর গ্যাং, কিশোর গ্যাংয়ের ব্যাপারটা নিয়ে আমি সামনের সপ্তাহে বসবো। আমাদের অনেক জায়গায় কিশোর গ্যাং হয়, আমরা চেষ্টা করবো যে সবাইকে নিয়ে, সাংবাদিকদেরকে নিয়ে, যাদেরকে নিয়ে আসলে সঠিকভাবে কিশোর গ্যাং যেটা বোঝায় সেটি নির্মূল করার জন্য।

শহরের যানজট নিয়ে তিনি বলেন, যানজট খুবই অবাক লেগেছে। ব্রাহ্মণবাড়িয়া এরকম একটা ঐতিহ্যবাহী শহর আমি এক্সপেক্ট করিনি প্রধান সড়কটা এইটা হবে। এই সড়কটা যদি তিনগুণ বড় হতো তাহলে ঠিক ছিল। যানজট একটা বড় প্রবলেম, মোটরসাইকেল, বিভিন্ন অটো এই যে ইস্যুগুলো আছে, এটা আসলে একটা ডিফিকাল্ট । এখানে একটা জিনিস আমরা সামনে খুব শীঘ্রই শুরু করবো। আমরা মোটরসাইকেল নিয়ে অভিযান শুরু করবো যাতে রেজিস্ট্রেশন ছাড়া কেউ মোটরসাইকেল না চালায় সেদিকে উৎসাহিত করব৷

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লার সঞ্চালনায় ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজনের সভাপতিত্বে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন ও অনলাইন পোর্টালের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *