বাংলাদেশ ▣ ই-পেপার
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

নরসিংদীতে বয়লার বিস্ফোরণে দগ্ধের সংখ্যা বেড়ে ৬

October 22, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 22 বার পঠিত

নরসিংদীর মাধবদীতে একটি প্রিন্টিং কারখানায় বয়লার বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত ছয়জন দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে, দুজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে এবং বাকি দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (২১ অক্টোবর) রাত ৮টা ৪ মিনিটে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দগ্ধদের আনা হয়।

দগ্ধ ছয়জন হলেন— শিবলু মিয়া (৪৫), পিয়াস (৩০), সুমন (৩০), সোরাফ (৩০), ছাদেকুর (২৫) ও রাকিব (২৫)।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, নরসিংদীর মাধবদী এলাকা থেকে দগ্ধ অবস্থায় ছয়জনকে হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে শিবলু মিয়ার শরীরের ১৩ শতাংশ, পিয়াসের ৩ শতাংশ, সুমনের ৪ শতাংশ, সোরাফের ২০ শতাংশ, ছাদেকুরের ১৫ শতাংশ এবং রাকিবের ১০ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান,সরাফ ও ছাদেকুরকে ভর্তি করা হয়েছে। শিবলু মিয়া ও রাকিবকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অন্যদিকে, পিয়াস ও সুমনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *