বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ১২ অক্টোবর ২০২৬

আখাউড়ায় মন্দির থেকে ছয় মূর্তিসহ স্বর্ণালংকার চুরি

October 12, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 22 বার পঠিত


স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতের যে কোন সময়ে মন্দিরে চুরি হয়। সোমবার সকালে মন্দিরের পূজারি এসে চুরির বিষয়টি দেখতে পান। চোরেরা মন্দিরের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে স্বর্ণ ও রূপার অলংকারসহ পিতলের দুটিসহ মোট ছয়টি মূর্তি নিয়ে যায়।
খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে উপজেলা নির্বাহী অফিসারও ঘটনাস্থল পরিদর্শন করেন। এর আগে পুজা উদযাপন পরিষদ ও আখড়া পরিচালনা কমিটির সদস্যরাও সেখানে ছুটে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোববার রাতে মূল মন্দিরের গ্রিলের একাংশ কেটে ভেতরে চোরেরা ভেতরে প্রবেশ করে। পরে সেখান থেকে স্বর্ণ ও রূপার অলংকার এবং পিতলের দুটিসহ মোট ছয়টি মূর্তি নিয়ে যায়। প্রনামী বাক্সের টাকাও নিয়ে যায় । প্রায় ছয় মাসের প্রণামীর টাকা ছিলো ওই বাক্সে। সকালে পূজারি এসে বিষয়টি দেখতে পেয়ে সংশ্লিষ্টদের জানান। পরে পুলিশকে খবর দেয়া হয়।
চুরির ঘটনায় মন্দির-সংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তবে কি পরিমাণ টাকার স্বর্ণ ও রূপার অলংকার খোয়া গেছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক কুমার ঘোষ জানান, মন্দিরের পিছনের দিকের গ্রিল ভেঙে এই চুরির ঘটনা ঘটে। মেরামত কাজের জন্য ওই পাশের সিসি ক্যামেরা খোলা ছিলো। অন্য সিসি ক্যামেরায় দেখা গেছে ভোর সাড়ে তিনটার দিকে এই ঘটনা ঘটেছে। তিনি জানান, ৬টি মূর্তি, ৩টি বাঁশি, স্বর্ণের চাঁদ একটি, তিনটি দান বাক্সের টাকা, একটি তুলশি, কাশি তিনটি সহ মোট প্রায় আড়াই তিন লাখ টাকার মালামাল নিয়ে গেছে।
মন্দিরের পুরোহিত বিমল চক্রবর্তী জানান, সকালে পুজা দিতে এসে চুরির ঘটনা দেখা যায়। খবর পেয়ে পুলিশ ছুটে আসে। রাত নয়টার পর থেকে সকালের মধ্যে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম জানান, মন্দিরের পেছনের গেইট ভেঙে চুরি করেছে। আমরা সিসিটিভি দেখে সনাক্ত করার চেষ্টা করছি। পাশাপাশি কিভাবে কি ঘটেছে তা তদন্ত করে জানার চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *