রুফটপ সোলার স্থাপন বিষয়ে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে দপ্তর প্রধানদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিদ্যুৎ জ¦লানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং জেলা প্রশাসন ব্রাহ্মণবাড়িয়ার সহযোগিতায় জেলার সকল দপ্তর প্রধানদের সাথে রুফটপ সোলার স্থাপন বিষয়ে এক মতবিনিময় সভা ১০ অক্টোবর ২০২৬ শনিবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সুযোগ্য জেলা প্রশাসক মো আবুসাইদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব ড. মোহাম্মদ আমজাদ হোসেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ বছরে বিকল্প জ¦ালানী বিশেষ করে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে সৌর বিদ্যুৎ থেকে জাতীয় গ্রীডে সাড়ে পাচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করার লক্ষ্যমাত্রা নির্দিষ্ট করা হয়েছে। সেজন্য সকল সরকারী -বেসরকারী ভবনের ছাদে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের কর্মপন্থা নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার সকল দপ্তর প্রধানদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ড. মোহাম্মদ আমজাদ হোসেন এ বিষয়ে সরকারের পরিকল্পনা উপস্থাপন করেন। তিনি বলেন বৈশি^ক অবস্থার কারণে বিকল্প জ¦ালানী ছাড়া আমাদের কোনও উপায় নেই। বিশে^র তেল উৎপাদনকারী দেশসমূহ সহ সকল দেশই এ ব্যাপারে কাজ করছে। আমাদের দেশের সীমিত সম্পদ দিয়ে জ¦ালানী যোগান দেওয়া এবং এই খাতে ক্রমাগত ভর্তুকী বেড়ে যাওয়ার হার রোধ করা ছাড়া বিকল্প কোন পথ নেই। এ ব্যাপারে সবাইকে নিরলসভাবে কাজ করে সরকারের এই উদ্যোগকে সফল করতেই হবে। আমাদের সভ্যতাকে সচল রাখা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ বিনির্মানে এর কোন বিকল্প নেই। জেলা প্রশাসক মো আবুসাইদ বলেন আমাদেরকে সোলার প্যানেল স্থাপন ও এর রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। সকল বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে জনগণের স্বার্থে এর বাস্তবায়ন করতে হবে। এ ব্যাপারে তিনি সকল দপ্তর প্রধানদের সহযোগিতা কামনা করেন। জেলা ও উপজেলা বিদ্যুৎ ব্যবস্থাপনা ও সাশ্রয় সমন্বয় কমিটির মাধ্যমে এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ কর্মসূচী বাস্তবায়ন কমিটির সমন্বয়ে বিভিন্ন বিদ্যুৎ বিতরন সংস্থার স্থানীয় কার্যালয় সমূহ এ ব্যাপারে প্রয়োজনীয় সহায়তা দিবে । আগামী ২৮ ফেব্রুয়ারী ২০২৭ এর মধ্যে সরকারী স্থাপনার ছাদে সোলার প্যানেল স্থাপন কার্যক্রম সফল করতে হবে বলে সভায় জানানো হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার ফোকাল পার্সন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রঞ্জন চন্দ্র দে এর উপস্থাপনায় বিভিন্ন দপ্তর প্রধানগণ তাদের মতামত ব্যক্ত করেন ।



মন্তব্য করুন