ইউএস-বাংলা এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বৃহৎ বেসরকারি এয়ারলাইন্স সংস্থাটির ফ্লাইট অপারেশনস বিভাগ ফার্স্ট অফিসার পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। আবেদন করা যাবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স
পদের নাম: ফার্স্ট অফিসার (আন্ডার ট্রেনিং)
বিভাগ: ফ্লাইট অপারেশনস
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। জিসিই ও লেভেল এবং এ লেভেল অথবা আইবি এমওয়াইপি ও ডিপি-তে পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা
প্রার্থীর কোনো স্বীকৃত ফ্লাইট স্কুল থেকে সিপিএল (এ) লাইসেন্স ও ইনস্ট্রুমেন্ট রেটিং (আইআর) থাকতে হবে। ক্যাব লাইসেন্স অনুমোদনের প্রক্রিয়াধীন প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৪ ইঞ্চি এবং নারী প্রার্থীর ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। বিএমআই ১৮ থেকে ২৫-এর মধ্যে থাকতে হবে।
ক্যাব অনুমোদিত মেডিকেল অ্যাসেসরের ইস্যু করা বৈধ ক্লাস-১ মেডিকেল সার্টিফিকেট ও ন্যূনতম ইএলপি লেভেল-৪ থাকতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ বা সংশোধিত হতে হবে।
প্রার্থীর কোনো ফৌজদারি রেকর্ড থাকা যাবে না এবং তাকে অধূমপায়ী হতে হবে। গত দুই বছরে গুরুতর কোনো ঘটনা ও গত পাঁচ বছরে কোনো দুর্ঘটনা থাকা যাবে না। সাঁতার জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
শর্ত: আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে pilotjobs@usbair.com ঠিকানায় ই-মেইল করতে হবে। শুধু বাছাই করা প্রার্থীদের উত্তরা কার্যালয়ে স্পট অ্যাসেসমেন্টের জন্য ডাকা হবে।
আবেদনের শেষ সময়: ৩০ অক্টোবর ২০২৬
মন্তব্য করুন