বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ৫ অক্টোবর ২০২৬

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের অবস্থানে হামলা, আহত ২

October 11, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 2 বার পঠিত

লেবাননে জাতিসংঘ শান্তিরক্ষীদের তিনটি অবস্থান লক্ষ্য করে হামলা হয়েছে। এতে দুজন শান্তিরক্ষী আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘের বাহিনী। তাদের দাবি, ইসরায়েলি বাহিনী এ হামলা চালিয়েছে।

১০ অক্টোবর, বৃহস্পতিবার পৃথক দুটি অবস্থানে হামলা হয়। অপর হামলটি করা হয় ৯ অক্টোবর, বুধবার।

জাতিসংঘের বাহিনী বলেছে, ইসরায়েল দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিতে ক্রমাগত হামলা করছে। সেখানে তীব্র লড়াই হচ্ছে। অঞ্চলটিতে বেসামরিক নাগরিকদের বাড়িতে ফিরে যাওয়ার কোনো সুযোগ নেতানিয়াহুর বাহিনী দিচ্ছে না। এরই মধ্যে জাতিসংঘের বাহিনীর ব্যবহৃত স্থানে হামলা হলো।

শান্তিরক্ষী বাহিনী আরও বলেছে, একটি ঘটনায় ইসরায়েলি ট্যাংক নাকোরায় বাহিনীর প্রধান সদর দপ্তরের একটি ওয়াচটাওয়ারে গুলি ও গোলা নিক্ষেপ করে। এতে টাওয়ারটি ভেঙে পড়ে। সেখানে তাদের দুজন শান্তিরক্ষী আহত হয়েছেন। অন্য দুটি ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শান্তিরক্ষীদের উপর ইচ্ছাকৃতভাবে যে কোনো আক্রমণ আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন। আর এটিই ইসরায়েলি সেনাবাহিনী করলো।

তবে এ ঘটনায় প্রতিক্রিয়া জানায়নি ইসরায়েল। মনে হচ্ছে, তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *