বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

ডিসি নিয়োগে ঘুষের অভিযোগ তদন্তে কমিটি গঠন: সমাজকল্যাণ উপদেষ্টা

October 3, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 59 বার পঠিত

জেলা প্রশাসক (ডিসি) নিয়োগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমানের বিরুদ্ধে ঘুষ লেনদেনের অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ।

৩ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে তিনি এ তথ্য জানান।

শারমীন এস মুরশিদ বলেন, প্রকাশ হওয়া হোয়াটসঅ্যাপ ম্যাসেজগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি কি না তদন্ত করা হচ্ছে। আইসিটি, আইন ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে। তারা ইতোমধ্যে কাজ শুরু করেছেন। তদন্তের পর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, প্রশাসনে কারও দায়িত্ব অবহেলা মেনে নেওয়া হবে না। পরীক্ষা-নিরীক্ষা করতে টেকনিক্যাল টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

তিনি বলেন, নাজুক সময় যাচ্ছে। আমাদের সাম্প্রদায়িক বানানোর চেষ্টা চলছে। পুলিশসহ আইনশৃঙ্খলার অন্যান্য বাহিনী ও শিক্ষার্থীরা পূজা মণ্ডপের নিরাপত্তায় থাকবে। ডাটাবেজ তৈরি করা হবে। পূজার পুরাে বিষয় সার্ভে আকারে থাকবে। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ও সহায়তা করবে।

সমাজকল্যাণ উপদেষ্টা বলেন, পাহাড়ি এলাকা সংকটজনক হওয়ায় সেখানে বেশি সময় অবস্থান করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গেল দুদিন ধরে দু-একটা জায়গায় মন্দিরে ভাঙচুর হয়েছে। যারা জড়িত তাদের আটক করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *