বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈচিত্র্যময় খাতে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

September 26, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 68 বার পঠিত

যোগাযোগ, জ্বালানি, বিচারব্যবস্থা ও তারুণ্যের বিকাশে সহযোগিতা বাড়ানোর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ।

২৫ সেপ্টেম্বর, বুধবার নিউইয়র্কে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রশাসক সামান্থা পাওয়ারের এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) প্রশাসক সামান্থা পাওয়ার।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক্সে এক পোস্টে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, নিউইয়র্কের স্থানীয় সময় বুধবার সকালে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার স্থানীয় আবাসস্থলে দুজনের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউএসএআইডির প্রশাসকের সঙ্গে বৈচিত্র্যময় ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করেন। সহযোগিতার এসব বিষয়ের মধ্যে রয়েছে যোগাযোগ, জ্বালানি, বিচারব্যবস্থা ও তারুণ্যের বিকাশ।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অংশ নিতে গত সোমবার থেকে নিউইয়র্কে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *