বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬

অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণা করতে রুল

September 24, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 66 বার পঠিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

একইসঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায় আর্থিক সুযোগ-সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে না, রুলে তাও জানতে চাওয়া হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, অ্যাডভোকেট রায়হান আলম ও জাকিয়া হুমায়রা তমা।

মন্ত্রিপরিষদ সচিব, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর ঘোষণা করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজের এ রিট দায়ের করেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *