বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দেশের সাত মেট্রোপলিটনে নতুন কমিশনার

September 3, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 93 বার পঠিত

চট্টগ্রাম, রাজশাহীসহ দেশের সাত মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার নিয়োগ দেওয়া হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন সাত কর্মকর্তাকে বদলি করে এসব মেট্রোপলিটনে নিয়োগ দেওয়া হয়েছে।

৩ সেপ্টেম্বর, মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) হাসিব আজিজকে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, এন্টি টেরোরিজম ইউনিটের অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. রেজাউল করিমকে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, সিআইডির অতিরিক্ত ডিআইজি (ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) খোন্দকার রফিকুল ইসলামকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মোহাম্মদ আবু সুফিয়ানকে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. জুলফিকার আলী হায়দারকে খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে, পিবিআই এর অতিরিক্ত ডিআইজি (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) মো. মজিদ আলীকে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে ও ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সুপারনিউমারারি ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) আমিনুল ইসলামকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *