বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ৫ অক্টোবর ২০২৬

বাধ্যতামূলক অবসরে পুলিশের প্রভাবশালী তিন কর্মকর্তা

August 21, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 37 বার পঠিত

পুলিশের প্রভাবশালী তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

২১ আগস্ট, বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই তিন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

কর্মকর্তারা হলেন- পুলিশের অতিরিক্ত আইজিপি মো. আতিকুল ইসলাম, ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান ও পুলিশের উপ-মহাপরিদর্শক মো. আনোয়ার হোসেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ এর সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন প্রজ্ঞাপন তিনটিতে স্বাক্ষর করেন।

প্রজ্ঞাপন তিনটিতে বলা হয়, সরকারি চাকরি আইন ২০১৮ (২০১৮ সালের ৫৭ নং আইন) এর ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে সরকারি চাকরি থেকে তাদের অবসর প্রদান করা হলো।

পুলিশের প্রভাবশালী এই কর্মকর্তাদের বিরুদ্ধে গুম, গায়েবি মামলা, হয়রানি মূলক মামলার মাস্টারমাইন্ড এবং পুলিশকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ রয়েছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *