বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

‘সহিংসতায় আহতেরা যে দলেরই হোক, চিকিৎসার দায়িত্ব নেবে সরকার’

July 26, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 147 বার পঠিত

কোটাবিরোধী আন্দোলনে সহিংসতায় আহতেরা যেই দলেরই হোক না কেন তাদের চিকিৎসার জন্য যা যা করা দরকার সরকার সবই করবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

২৬ জুলাই, শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এ কথা বলেন তিনি।

এসময় তিনি আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী বলেন, সাম্প্রতিক সহিংসতায় নিহতদের পরিবারের যাবতীয় খরচ বহন করবে সরকার। প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

এছাড়া আহতদের বিষয়ে তিনি বলেন, দলমত নির্বিশেষে সবার সর্বোচ্চ চিকিৎসা ও আয় রোজগারের ব্যবস্থা করবে সরকার।

ঢাকা মেডিকেলে তিনি সহিংসতাকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা বিরোধী আন্দোলনে বিক্ষোভ ও এর পরবর্তী সংঘাতে নিহতের সংখ্যা এখনও পর্যন্ত ২০৪ জনে উপনীত হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *