বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

নরসিংদীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল ৫ জনের

July 8, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 149 বার পঠিত

নরসিংদীর রায়পুরার কমলপুরে ট্রেনে কাটা পড়ে ৫ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

সোমবার (৮ জুলাই) ভোর পৌনে ৬টার দিকে উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক দক্ষিণ পাড়া চিটাগাং মেইল ট্রেনে কাটা পড়ে এ ঘটনা ঘটে।

মেথিকান্দা স্টেশনের স্টেশনমাস্টার আশরাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে পাঁচটি মরদেহ ছিন্নবিচ্ছিন্ন অবস্থায় দেখতে পান তারা। পরে খবর দিলে পুলিশ সকাল ৯টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ শনাক্তের চেষ্টা চলছে। নিহত সকলেই পুরুষ এবং তাদের বয়স ২০-৩২ এর মধ্যে।

নরসিংদী রেলওয়ে পুলিশের ইনচার্জ (উপ-পরিদর্শক) মো. শহিদুল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা ট্রেন থেকে পড়ে গিয়ে কাটা পড়েছে নাকি রেললাইনে বসে থাকা অবস্থায় কাটা পড়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে পাঁচজনের মরদেহ দেখতে পাই। তাদের প্রত্যেকের বয়স ২০-৩২ এর মধ্যে। তাদের পরিচয় শনাক্তে আমরা কাজ করছি। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *