বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

কুয়ালালামপুর বিমানবন্দরে রাসায়নিক লিকেজ, অসুস্থ ২০

July 4, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 87 বার পঠিত

মালয়েশিয়ার কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের একটি প্রকৌশল শাখায় রাসায়নিক লিকেজের ঘটনায় কমপক্ষে ২০ জন অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে।

৪ জুলাই, বৃহস্পতিবার কুয়ালালামপুরের ব্যস্ত এই বিমানবন্দরে রাসায়নিক লিকেজের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন দেশটির জরুরি সার্ভিসের এক কর্মকর্তা।

স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা মুহাম্মদ নুর খাইরি সামসুমিন এক বিবৃতিতে বলেছেন, বিমানবন্দরের বিপর্যয় শাখায় মোট ছয়জন ভুক্তভোগী চিকিৎসা নিয়েছেন। অন্য ১৩ জনকে একটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। এছাড়া অপর এক ভুক্তভোগীকে সরকারি একটি হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, বিমানবন্দর প্রকৌশল বিভাগের একটি স্থাপনায় তিনটি কোম্পানির কর্মীরা কাজ করছিলেন। সেই সময় রাসায়নিক লিকেজের সংস্পর্শে আসায় তাদের মাথা ঘোরা শুরু হয়। এরপরই তারা অসুস্থ হয়ে পড়েন।

কর্মকর্তা আরও জানান, রাসায়নিক লিকেজের ঘটনায় দেশটির প্রধান এই বিমানবন্দরে বিমান চলাচলে বিঘ্ন ঘটেনি। বিমানবন্দরের এই ঘটনায় দেশটির জরুরি সেবা ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাদের ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

তবে রাসায়নিক লিকেজের ঘটনা কী কারণে ঘটেছে, সেই বিষয়ে বিবৃতিতে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *