বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

৫০০ কোটি আয় ছাড়িয়েছে প্রভাস-দীপিকার কল্কি

July 1, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 104 বার পঠিত

৫০০ কোটির মাইলফলক ছাড়িয়েছে প্রভাস-দীপিকা অভিনীত চলচ্চিত্র ‘কল্কি ২৮৯৮ এডি’। কল্কির বিশ্বব্যাপী মোট আয় ৫১৫ কোটি রুপি। দক্ষিণী সুপারস্টার প্রভাস ও বলিউড তারকা দীপিকার ‘কল্কি’ মুক্তির আগেই বক্স অফিসে সাড়া ফেলেছিল। সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহ শেষে আয়ের সব রেকর্ড ভেঙেছে।

বক্স অফিসের রিপোর্ট কার্ড থেকে জানা গেছে, বিশ্বে জুড়ে ৫০০ কোটির ব্যবসা করা ‘কল্কি’ ভারতের সিনে বাজারেও দাপট দেখাচ্ছে। প্রথম সপ্তাহ শেষে ভারত থেকে মোট ৩০০ কোটি টাকা ঢুকেছে প্রভাস-দীপিকার ‘কল্কি’র ঘরে। অগ্রিম বুকিংয়ে ৫৫ কোটির ব্যবসা করে বক্স অফিসে ঝড় তোলার আভাস দিয়েছিল ‘কল্কি’। ২৭ জুন মুক্তির প্রথম দিন বিভিন্ন ভাষায় টুডি ও থ্রিডি ভার্সনে ২০০ কোটির দুয়ারে দাঁড়িয়েছিল সিনেমাটি। চলতি বছরে শুরুর আয়ের আলোকে এখন পর্যন্ত কোনো সিনেমা এই রেকর্ড ছুঁতে পারেনি।

বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, ‘কল্কি’ রবিবার ভারতে ছুটির দিনে ৮৫ কোটি রুপি ব্যবসা করেছে। দক্ষিণী ভাষা তো বটেই এমনকি ‘কল্কি’র হিন্দি বলয়ের আয়ও বেশ ভালো।

মুক্তির মাত্র ৪ দিনের মধ্যেই হিন্দি ভার্সন থেকে মোট ১১০.৫ কোটি রুপি ব্যবসা করেছে। তবে দক্ষিণ থেকেই ‘কল্কি’র আয় সবচেয়ে বেশি। তেলেগু চলচ্চিত্র বাজারে মোট ১৬২.১ কোটি টাকার ব্যবসা করার সংবাদ পাওয়া গেছে।

সিনেমার গল্পে জানা গেছে, ভবিষ্যৎ পৃথিবীর দুরবস্থা কল্পনা করে সিনেমার স্ক্রিপ্ট লেখা হয়েছে। সিনেমাটিতে প্রভাস, দীপিকা পাড়ুকোন ছাড়াও অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, কমল হাসান, দিশা পাটানি প্রমুখ।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *