বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ঢাকায় ৩৭ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ভোগান্তিতে নগরবাসী

July 1, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 46 বার পঠিত

আগাম পূর্বাভাস অনুযায়ী রাজধানী ঢাকায় দুপুরে দেড় ঘণ্টায় ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। তবে বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (১ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, বেলা সাড়ে ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীতে ৩৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমাদের পূর্বাভাস ছিল আজ সারাদেশে বৃষ্টি হবে। সারাদেশেই বৃষ্টিপাত হচ্ছে। তবে সারাদেশের মোট বৃষ্টিপাতের তথ্য পেতে বিকেল ৩টা পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এদিকে আষাঢ়ের ভারী বৃষ্টিতে ভোগান্তিতে পড়ছেন রাজধানীবাসী। প্রস্তুতি না থাকায় বৃষ্টি থেকে বাঁচতে নিরাপদ স্থাপনার নিচে অবস্থান নিচ্ছেন লোকজন। এছাড়া সড়কে পানি জমে যাওয়ার কারণে যান চলাচলে ব্যাঘাত ঘটায় গন্তব্যে পৌঁছাতে দেরি হচ্ছে ঘর থেকে বের হওয়া লোকজনকে।

সকালে আবহাওয়া অফিস পূর্বাভাসে জানায়, মঙ্গলবার (২ জুলাই) সকাল ৯টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এর ফলে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *