বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গ্রেফতার

June 26, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 48 বার পঠিত

আবগারি মামলায় দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টের ভেতর থেকে দেশটির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

বুধবার (২৬ জুন) দিল্লির একটি আদালত সিবিআইকে আবগারি দুর্নীতি মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতারের অনুমতি দেয়। বিশেষ বিচারক অমিতাভ রাওয়াতের নির্দেশে কেজরিওয়ালকে গ্রেফতার করে সিবিআই।

এর আগে মঙ্গলবার (২৫ জুন) তদন্ত সংস্থাটি তিহার জেলে আম আদমি পার্টির এই নেতাকে জিজ্ঞাসাবাদ করে তার বয়ান রেকর্ড করে।

আবগারি দুর্নীতি মামলায় চলতি বছরের ২১ মার্চ অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গত ১০ মে সুপ্রিম কোর্টের নির্দেশে ২১ দিনের জামিন পান তিনি। লোকসভা নির্বাচনের জন্য এই তিন সপ্তাহের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছিলেন আদালত। সেই জামিনের সময় শেষ হলে কেজরিওয়ালকে আবারও কারাগারে পাঠানো হয়।

বৃহস্পতিবার (২০ জুন) দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত তার জামিন মঞ্জুর করেন। তবে কেজরিওয়ালের জামিন ৪৮ ঘণ্টা পিছিয়ে দেয়ার আবেদন করেছিল ইডি; যা গ্রাহ্য হয়নি। বিচারক ন্যায় বিন্দু কেজরিওয়ালকে জামিন দেন সেদিন।

পরদিন শুক্রবার সকালে সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। ইডির আবেদনে সাড়া দিয়ে কেজরিওয়ালের জামিন স্থগিত রাখে দিল্লি হাইকোর্ট।

মঙ্গলবার (২৫ জুন) দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতের জামিনের নির্দেশ স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।জামিনের নির্দেশ স্থগিতের আদেশ দিয়েছেন হাইকোর্ট।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *