বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

হজে গিয়ে ৪৯ তিউনিসিয়ানের মৃত্যু, ধর্মমন্ত্রী বরখাস্ত

June 22, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 31 বার পঠিত

সৌদি আরবের মক্কায় হজে রেকর্ড পরিমাণ তিউনিসিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিউনিসিয়ার ধর্মমন্ত্রী ব্রাহিম চাইবিকে বরখাস্ত করা হয়েছে। খবর রয়টার্সের।

প্রতিবেদনে বলা হয়, হজ যাত্রীদের মৃত্যুর ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিউনিসিয়ার প্রেসিডেন্ট কায়েস সাঈদ। এরপরই তিনি ধর্মমন্ত্রীকে বরখাস্ত করেন।

গত সপ্তাহে প্রচণ্ড গরমের কারণে সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় হজ পালন করতে গিয়ে ৪৯ তিউনিসিয়ার মৃত্যু হয়। এ ছাড়া হজ করতে গিয়ে দেশটির যেসব হাজি নিখোঁজ হয়েছেন, তাদের খুঁজে বেরাচ্ছে পরিবার।
এবারের হজে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে মিশর থেকে আসা হজ যাত্রীদের। ৫৩০ মিশরীয় হজে মারা গেছেন। প্রচণ্ড গরমের কারণে তাদের মৃত্যু হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন ৩১ জন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *