বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

কাল থেকে ঢাকা-কলকাতা রুটে ট্রেন চলাচল শুরু

June 22, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 24 বার পঠিত

ঈদ উপলক্ষ্যে ৫ দিন পুরোপুরি বন্ধ থাকার পর কাল থেকে আবারও শুরু হতে যাচ্ছে ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেসের চলাচল।
মৈত্রী এক্সপ্রেস চালু হলে আবারও বাংলাদেশ ও ভারতের মধ্যে পুরোদমে রেল যোগাযোগ শুরু হবে। রবিবার (২৩ জুন) থেকে পুনরায় চলাচল শুরু করবে মৈত্রী এক্সপ্রেস।

গত ১৪ জুন থেকে ট্রেনটির চলাচল বন্ধ ছিল। ঈদ উপলক্ষ্যে দেশের অভ্যন্তরের যাত্রীদের সর্বোচ্চ সেবা দিতে বাংলাদেশ থেকে ভারতে চলাচলকারী তিনটি আন্তঃদেশীয় ট্রেন ৫ দিন পুরোপুরি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ।

রেলওয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী, আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেনসমূহের মধ্যে ১৪ জুন থেকে ২২ জুন পর্যন্ত মৈত্রী এক্সপ্রেসের চলাচল বন্ধ রয়েছে। আর ১২ জুন থেকে ২০ জুন পর্যন্ত মিতালী এক্সপ্রেস এবং ১৬ জুন থেকে ২০ জুন পর্যন্ত বন্ধন এক্সপ্রেসের চলাচল বন্ধ ছিল৷ গত ২১ জুন থেকে চলাচল শুরু হয় এই ট্রেন দুটির।

মৈত্রী এক্সপ্রেস ঢাকা থেকে কলকাতা, মিতালী এক্সপ্রেস শিলিগুড়ি থেকে ঢাকা এবং বন্ধন এক্সপ্রেস কলকাতা থেকে বাংলাদেশের খুলনা শহরের মধ্যে যাতায়াত করে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *