বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রাঙামাটিতে দুই পাহাড়ি সংগঠনের সংঘর্ষ, নিহত ১

June 18, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 42 বার পঠিত

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে পাহাড়ের বিবদমান আঞ্চলিক দুই গ্রুপের গোলাগুলিতে গুলিবিদ্ধ পরিবহন শ্রমিকের মৃত্যু ঘটেছে। মুমুর্ষূ অবস্থায় খাগড়াছড়ির দীঘিনালা স্বাস্থ্য কমপ্লক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নাইম (৩৫) খাগড়াছড়ি-নাজিরহাট বাস-মিনিবাস সমিতির সুপার ভাইজার। তার বাড়ি খাগড়াছড়ি জেলার লক্ষীছড়ি উপজেলা দূর্গাছড়িতে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মঙ্গলবার দুপুর ১টার দিকে এলাকায় আধিপত্য বিস্তারের জেরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট বাজারে ইউপিডিএফ (প্রসিত খীসা) এর সাথে ইউপিডিএফ (গণতান্ত্রিক) গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এই সময় দুই শতাধিক রাউন্ড গুলিবিনিময় হয়। ঘটনায় পরিবহন শ্রমিক মো. নাইমসহ বেশ কয়েকজন গুলিবিদ্ধ হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে গুলিবিদ্ধ নাইমকে উদ্বার করে খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালের চিকিৎসক ডা. জয় চৌধুরী বলেন, ‘রোগীর বুকের ডান পাশে গুলি লেগেছে। রোগীর অবস্থা খুবই জটিল হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি।’

এ ব্যাপারে দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হক জানান, গুলিবিদ্ধ নাইমকে দীঘিনালা হাসপাতালে ভর্তি করা হলে বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসিত গ্রুপ) এর মুখপাত্র নিরন চাকমা এক বিবৃতিতে ঘটনার জন্য ঠ্যাঙারে বাহিনীকে দায়ী করেছেন।
অবিলম্বে এই বিশেষ গ্রুপের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *