বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ক্ষমতার অপব্যবহারও এখন দুর্নীতি: দুদক সচিব

June 12, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 26 বার পঠিত

দুদক প্রতিষ্ঠায় তফসিলে যে কথাগুলো রয়েছে সেগুলো তুলে ধরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সচিব খোরশেদা ইয়াসমিন বলেছেন, দুর্নীতির ব্যাখ্যায় কোন বিষয়গুলো আসছে। ক্ষমতার অপব্যাবহার এটিকেও এখন দুর্নীতি বলা হচ্ছে। আবার যারা সরকারি চাকুরী করছেন এবং সাধারণ মানুষকে সেবা দিচ্ছেন। এই সেবা নিতে গিয়ে অনেক সময় তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সেইসব ক্ষোভের কথা সরাসরি নির্ভয়ে বলার জন্য এই গণশুনানি।
১২ জুন, বুধবার সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সরাসরি অভিযোগ শুনানি হলে কিছু কিছু বিষয় তাৎক্ষনিক সমাধান হবে এবং উপকৃত হবেন। আবার কিছু অভিযোগ ও ক্ষোভ এখানে সমাধান করা সম্ভব হবে না। তবে আমরা এসব অভিযোগ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে অনেকগুলো বিষয় সমাধান করার জন্য অনুরোধ জানাব। এরপরেও কিছু অভিযোগ স্থানীয়ভাবে সমাধান হবে না, সেগুলো আমাদের প্রধান কার্যালয়ের কেন্দ্রীয় যাচাই বাছাই কমিটিতে প্রেরণ করা হবে। সেখানে যাচাই বাছাই কমিটি বিষয়টি অনসন্ধান করে সত্যতা নির্ধারণ করবে এবং সতত্যা পাওয়াগেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সত্যতা না মিললে সেখানেই অভিযোগের পরিসমাপ্তি হবে।
সচিব বলেন, আপনারা জানেন যে কোন প্রচেষ্টা এককভাবে সম্পন্ন করা সম্ভব না। এটি সফল করার জন্য আপনাদের সকলের সার্বিক সহযোগিতা একান্তভাবে কাম্য। সেবা দাতা ও গ্রহীতা কেউ কিন্তু প্রতিপক্ষ নয়। আমরা সবাই একই সমাজের মানুষ। তাই সকরের প্রচেষ্টায় আমরা কিভাবে উন্নতি কারতে পারি সেটি আমাদের কাম্য। আমরা প্রত্যাশা থাকবে এই গণশুনানির মাধ্যমে সরকারি-বেসরকারিভাবে সেবা কার্যক্রম করছেন তারা অবশ্যই সচেতন হয়ে যাবেন।
চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসানের সভাপতিত্বে দুর্নীতি দমন কমিশনের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এস এম এম আখতার হামিদ ভূঞা, দুর্নীতি দমন কমিশনের প্রতিরোধ বিভাগের মহাপরিচালক মো. আক্তার হোসেনসহ অন্যান্যরা এতে বক্তৃতা করেন।
গণশুনানিতে চাঁদপুরের বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, দুদক সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *