বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ঢামেকে অনুমতি ছাড়া সাংবাদিকদের সঙ্গে কথা বলায় নিষেধাজ্ঞা

June 8, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 29 বার পঠিত

অনুমতি ছাড়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা গণমাধ্যমে সাক্ষাৎকার বা বক্তব্য দিতে পারবেন না বলে নোটিশ জারি করেছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (৪ জুন) তিনি এই নোটিশ ইস্যু করেন। শনিবার (৮ জুন) নোটিশের বিষয়টি প্রকাশ পেয়েছে।

ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান স্বাক্ষরিত নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগত বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার প্রতিনিধির সঙ্গে এই হাসপাতালে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীদের কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত সাক্ষাৎকার বা বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো।

এই নোটিশের কপি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও ঢাকা মেডিকেলের অধ্যক্ষসহ ঢামেকের বিভিন্ন বিভাগে পাঠানো হয়েছে।

৪ জুন এই নোটিশ ইস্যুর দিন ঢাকা মেডিকেল থেকে এক নবজাতক চুরির অভিযোগ ওঠে। ওই ঘটনায় ভুক্তভোগীর বাবা একটি শাহবাগ থানায় মামলা দায়ের করেন। তবে এ বিষয়ে ঢামেক হাসপাতাল পরিচালক সাংবাদিকদের সঙ্গে ক্যামেরার সামনে কোনো কথা বলেননি।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *