বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ৮ নভেম্বর ২০২৬

ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান চান পুতিন-জিনপিং

May 16, 2024 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 31 বার পঠিত

ইউক্রেন যুদ্ধের রাজনৈতিক সমাধানে জোর দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। খবর বিবিসি।

বৃহস্পতিবার (১৬ মে) পুতিনের চীন সফরে বেইজিংয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আন্তরিকতাপূর্ণ বৈঠক শেষে উভয়ে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হন।

ভ্লাদিমির পুতিন বলেন, ইউক্রেন সংকটের রাজনৈতিক সমাধান চায় রাশিয়া ও চীন। এ সময় গাজা যুদ্ধের প্রেক্ষিতে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের কথা বলেন শি জিনপিং।

এমন এক সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হলো, যখন বাইডেন প্রশাসন ইউক্রেনে পুতিনের আক্রমণের সহায়তায় প্রত্যক্ষ ভূমিকার জন্য চীন সরকারকে অভিযুক্ত করেছে। এছাড়া পুতিনের এ চীন সফর তাকে নৈতিক সমর্থন যোগাবে, যে কিনা ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছেন। তাকে আটক করে আন্তর্জাতিক অপরাধ আদালতে হাজির করা হবে এ ঝুঁকির কারণে তিনি অনেক দেশ ভ্রমণে যেতে পারেন না।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *