বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬

ব্রাহ্মণবাড়িয়ায় ৪৩তম জেলা আন্দোলন ও শহীদ পলু দিবস পালিত

November 28, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 39 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় জেলা উন্নয়ন পরিষদের উদ্যোগে উদ্যোগে ৪৩তম ঐতিহাসিক জেলা আন্দোলন ও শহীদ পলু দিবস পালিত হয়েছে।
শুক্রবার বাদ মাগরিব জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ ময়দানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা উন্নয়ন পরিষদের সভাপতি আলী মাউন পিয়াসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষি বিদ্যালয়ের সাবেক ডীন ও উপাচার্য অ্যধাপক ডঃ মো. আব্দুল আউয়াল।
জেলা উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক মোঃ বাবুল চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিল বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাইনুল ইসলাম পাঠান, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি,ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মেসবাহ উদ্দিন ইকো, সংগঠনের নেতা আনোয়ার আহমেদ লিটন, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য ও ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আরমান উদ্দিন পলাশ, সংগঠনের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট শেখ মোঃ জাহাঙ্গীর, স্থায়ী কমিটির সদস্য শরীফ আহমেদ খান ও বিশিষ্ট মুক্তিযোদ্ধা আবু হোরায়রা প্রমুখ। বক্তব্য রাখেন সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষনার দাবিতে ১৯৮৩ সালের গণআন্দোলনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের ছাত্র ওবায়দুর রউফ পলুর আত্মত্যাগের মাধ্যমেই আমরা ব্রাহ্মণবাড়িয়াকে জেলা হিসেবে পেয়েছি। তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ জনতার তীব্র আন্দোলনের কারনে ব্রাহ্মণবাড়িয়াকে জেলা হিসেবে ঘোষনা দিতে বাধ্য হন।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা হলেও আমরা আমাদের কাঙ্খিত সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। আমরা ১৬৫ বছরের পুরানো প্রথম শ্রেনীর পৌরসভার বাসিন্দা হয়েও কাঙ্খিত নাগরিক সেবা পাচ্ছিনা। রাত ১২ টার পর গ্যাসের চুলা বন্ধ হয়ে যায়। দিনের বেলা গ্যাসের চাপ থাকে কম। যানজটের কারনে শহরের রাস্তাঘাটে হাটাচলা যায়না। ৪ হাজার রিকসা থাকার কথা থাকলে শহরের চলাচল করে প্রায় ১৫ হাজার রিকসা। একই নম্বরের একাধিক রিকসা চলাচল করে। শহরে আড়াই হাজার পঙ্খীরাজ চলার কথা থাকলেও চলাচল কওে প্রায় ১০ হাজার। যানজটের কারনে নাগরিক ভোগান্তি চরমে, কিন্তু পৌরসভা এ ব্যাপারে কোন কার্যকর ব্যবস্থা গ্রহন করছেননা।
বক্তারা বলেন, এই শহরের কোন মাস্টার প্ল্যান নেই। ইমারত আইন না মেনেই বিল্ডিং নির্মাণ করা হচ্ছে। পৌরসভার তেমন কোন তদারকি নেই।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়ার চেয়ে ছোট ছোট জেলায় সরকারি বিশ্ববিদ্যালয় ও সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল আছে। কিন্তু ব্রাহ্মণবাড়িয়ায় নেই। বক্তরা ব্রাহ্মণবাড়িয়ায় একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি কৃষি ইন্সটিটিউট প্রতিষ্ঠার দাবি জানান।
বক্তারা বলেন, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের শহীদ পলু ছাত্রাবাসটি এখন বিলুপ্তির পথে। তারা এই ছাত্রাবাসটি পুনঃনির্মাণের দাবি জানান এবং ব্রাহ্মণবাড়িয়া শহরের পুরাতন কোর্ট রোডটিকে সরকারিভাবে শহীদ পলু সড়ক নামকরনের দাবি জানান।
বক্তারা শহীদ ওবায়দুর রউফ পলুর আত্মত্যাগ ও জেলা আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে ও তাঁর স্মৃতি সংরক্ষণের জন্য প্রতি বছর সরকারিভাবে শহীদ পলু দিবস পালনের দাবি জানান।
বক্তরা রেলওয়ে স্টেশনের টিকেট কালোবাজারি বন্ধ, ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালকে দালালমুক্ত করা ও দ্রæততম সময়ের মধ্যে শহরের প্রতিটি ভাঙ্গাচুরা রাস্তা সংস্কার করার দাবি জানান।
আলোচনা সভা শেষে শহীদ উবায়দুর রউফ পলুসহ জেলা আন্দোলনে নেতৃত্ব দেয়া প্রয়াতদেও আত্মার মাগফেরাত কামনা কওে বিশেষ দোয় অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, ১৯৮৩ সালে ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষণার দাবিতে সর্বদলীয় জেলা আন্দোলন সংগ্রাম পরিষদের ব্যানারে ধারাবাহিক কর্মসূচি শুরু করেন স্থানীয়রা। জেলা আন্দোলনের দাবিতে ২৭ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের হরতাল ডাকা হয়। ওই হরতাল চলাকালে পুলিশের গুলিতে শহীদ হন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ওবায়দুর রউফ পলু। পরবর্তীতে সময়ে ১৯৮৩ সালের শেষ দিকে নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে এক জনসভায় তৎকালীন রাষ্ট্রপতি এইচ.এম. এরশাদ ব্রাহ্মণবাড়িয়াকে জেলা ঘোষনা করেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *