বাংলাদেশ ▣ ই-পেপার
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

আশুগঞ্জ প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত-সেলিম পারভেজ সভাপতি \ আল-মামুন সাধারণ সম্পাদক নির্বাচিত

November 28, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 40 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের কার্যকরি কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্লাব ভবনে চলে ভোট গ্রহণ। নির্বাচনে কার্যকরি কমিটির ১১টি পদের মধ্যে তিনটি পদে (সভাপতি, সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি) নির্বাচন অনুষ্ঠিত হয়। ৮টি পদের প্রার্থীদের বিরুদ্ধে কোন প্রার্থী না থাকায় তারা বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হন এবং সদস্য-২ পদে কোন প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
নির্বাচনে সভাপতি পদে সেলিম পারভেজ ১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মোঃ মোজাম্মেল হক পেয়েছেন ৬ ভোট।
সাধারণ সম্পাদক পদে আল-মামুন ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব আবু আব্দুল্লাহ পেয়েছেন ৮ ভোট।
সহ-সভাপতি পদে মোঃ খোকন মিয়া ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মীর মিজানুর রহমান পেয়েছেন ৮ ভোট।
অপরদিকে সিনিয়র সহ-সভাপতি পদে মোঃ হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সন্তোষ সূত্রধর, সাংগঠনিক সম্পাদক পদে নিতাই চন্দ্র ভৌমিক, অর্থ সম্পাদক পদে আফসার নিয়াজ, পাঠাগার ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে জহির সিকদার, দফতর সম্পাদক পদে বাবুল সিকদার ও কার্যকরি পরিষদ সদস্য-১ পদে আকতার হোসেন বিনা প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে আশুগঞ্জ প্রেসক্লাবে ১৮জন সদস্যের সকলেই তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জনস্বাসাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আশুগঞ্জ উপজেলা প্রকৌশলী মোঃ মুকবুল হোসেন। অপর দুই নির্বাচন কমিশনার ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা ও আশুগঞ্জ শিল্প ও বনিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি। প্রিজাইডিং অফিসার ছিলেন বাপ্পি সরকার।
ভোট গননা শেষে প্রধান নির্বাচন কমিশনার মোঃ মুকবুল হোসেন ফলাফল ঘোষণা করেন। এসময় আশুগঞ্জ প্রেসক্লাবের আজীবন সদস্য মোঃ আলমগীর কবিরসহ, জনপ্রতিনিধি, পুলিশ ও সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *