বাংলাদেশ ▣ ই-পেপার
রবিবার, ২২ নভেম্বর ২০২৬

ভ্রাম্যমাণ আদালতের অভিযান-ব্রাহ্মণবাড়িয়ায় তিন ফার্মেসিকে ১৬ হাজার টাকা জরিমানা

November 22, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 41 বার পঠিত


স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধ বিক্রিতে অনিয়ম, ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে তিনটি ফার্মেসিকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে প্রতিষ্ঠানগুলোর মালিকদের সতর্ক করা হয়েছে।
রোববার দুপুরে জেলা প্রশাসন ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে সহায়তা করেন জেলা ঔষুধ প্রশাসন অধিদপ্তরের তত্বাবধায়ক মোঃ ইকবাল হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তর, সদর মডেল থানার পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা।
অভিযানকালে ফিজিশিয়ান স্যাম্পল অবৈধভাবে সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুলাল সার্জিক্যাল করপোরেশন, মুন্সি মেডিসিন কর্নার এবং মেসার্স নাদিম এন্টারপ্রাইজ অ্যান্ড সার্জিক্যাল মার্টকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়। ওষুধ ও কসমেটিক আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শরীফুল ইসলাম ব্যবসায়ীদের নকল ও ভেজাল, মেয়াদোত্তীর্ণ এবং অননুমোদিত ওষুধ মজুদ ও বিক্রি থেকে বিরত থাকার নির্দেশ দেন। ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে জরিমানার পাশাপাশি কারাদন্ডেরও হুঁশিয়ারি দেন তিনি।
তিনি আলো বলেন, নাগরিকদের স্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ ওষুধপ্রাপ্তি নিশ্চিত করতে জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *