বাংলাদেশ ▣ ই-পেপার
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬

একজন নাবিল, একটি পতাকা, এক অনন্য বিশ্বজয়ের গল্প

November 25, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 34 বার পঠিত

গত ১৬-১৯ নভেম্বর জাপানে অনুষ্ঠিত হয় World Robot Games 2026। ২০ টিরও বেশি দেশের ৫০০ এর অধিক শিক্ষার্থীদের অংশগ্রহণে উক্ত প্রতিয়োগিতাটি অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করে কপার মেডেল (বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ৪র্থ স্থান) অর্জন করেছেন তরুণ উদ্ভাবক বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী আহনাফ বিন আশরাফ নাবিল। পাশাপাশি পেয়েছেন বিশেষ Award- WRG 2026 Robot Games Spirit Award।

আহনাফ বিন আশরাফ নাবিল Young Sparks of Bangladesh এর উদ্ভাবনী দল Team YSoB Infinity-এর দলনেতা হিসেবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। একই সঙ্গে তিনি প্রতিনিধিত্ব করেন তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজের (BMARPC)।
আহনাফ বিন আশরাফ নাবিলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কলেজপাড়ায় এবং সে নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন।

এবারের প্রতিযোগিতায় তাঁর অংশগ্রহণের অভিজ্ঞতা ছিল বেশ চ্যালেঞ্জপূর্ণ। দলের অন্য কোনো সদস্য জাপানে যেতে না পারায় তাঁকে সম্পূর্ণ একাই আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হয়। প্রায় ৩২ কেজি ওজনের প্রজেক্ট নিয়ে বাংলাদেশ থেকে জাপানে যাত্রা, প্রজেক্ট ব্যবস্থাপনা, প্রতিযোগিতার প্রস্তুতি এবং নতুন পরিবেশে সবকিছু সামলানো প্রতিটি ক্ষেত্রেই তাঁকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে।

নানা প্রতিকূলতা সত্ত্বেও নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেন এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের জন্য এই সাফল্য অর্জন করেন।

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে আহনাফ বিন আশরাফ নাবিল জানান, একা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তাঁর জন্য সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা ছিল। দলের অন্য সদস্যরা সরাসরি উপস্থিত না থাকলেও তাঁদের সম্মিলিত স্বপ্ন, পরিশ্রম ও সহযোগিতা তাঁর সঙ্গে ছিল। তাঁর মতে, পদকের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়ের বিচারকদের মূল্যায়ন, নতুন প্রযুক্তি সম্পর্কে শেখা এবং নিজের দক্ষতা ও সীমাবদ্ধতা উপলব্ধি করাই এই প্রতিযোগিতা থেকে পাওয়া অন্যতম বড় প্রাপ্তি।

উল্লেখ্য, আহনাফ বিন আশরাফ নাবিল এর আগেও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হয়ে একাধিক সাফল্য অর্জন করেছেন। মালয়েশিয়ায় স্বর্ণপদক এবং ইন্দোনেশিয়ায় 2025-এ রৌপ্যপদক অর্জন করেন। এছাড়া থাইল্যান্ডে রৌপ্যপদকের পাশাপাশি Best Poster এবং Panel’s Choice সম্মাননা অর্জন করেন।

আন্তর্জাতিক পর্যায়ে তাঁর এই অর্জন বাংলাদেশের তরুণ উদ্ভাবক ও রোবটিকসপ্রেমীদের জন্য অনুপ্রেরণার নতুন দৃষ্টান্ত। ভবিষ্যতে গবেষণা, প্রযুক্তি ও উদ্ভাবনের মাধ্যমে দেশের জন্য আরও সাফল্য বয়ে আনবেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *