বাংলাদেশ ▣ ই-পেপার
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬

ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’

November 20, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 37 বার পঠিত

ভারতের ওড়িশা উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আকভান। স্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার (২০ নভেম্বর) সকালে ঘূর্ণিঝড়টির স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু হয়েছে। এ প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি)। 

ঘূর্ণিঝড়ের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে ওড়িশা থেকে তিন লাখের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। উদ্ধার ও ত্রাণকাজে মোতায়েন করা হয়েছে ৪২৩টি দল। প্রতিবেশী অন্ধ্রপ্রদেশের দুটি জেলায় জারি রয়েছে সর্বোচ্চ সতর্কতা বা রেড অ্যালার্ট।

শুক্রবার ভোরে ঘূর্ণিঝড়টি শক্তিশালী ঘূর্ণিঝড় থেকে ‘সাধারণ ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়। এটি উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের গোপালপুরের কাছ দিয়ে স্থলভাগে প্রবেশ করছে। এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় আকভাননের  সম্ভাব্য গতিপথেও পরিবর্তন এসেছে। আগে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানার পূর্বাভাস থাকলেও পরে সম্ভাব্য আঘাত হানার এলাকা সরে উত্তর অন্ধ্রপ্রদেশ ও দক্ষিণ ওড়িশা উপকূলের দিকে এসেছে।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *