বাংলাদেশ ▣ ই-পেপার
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

এবার অমিতাভ বচ্চন ও অভিষেককে প্রাণনাশের হুমকি

November 16, 2026 Ibrahim Khan Sadat 0 মন্তব্য 22 বার পঠিত

বলিউডে ‘গ্যাংস্টার আতঙ্ক’ কাটছেই না। একের পর এক ঘটনায় আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে। কিছুদিন আগেই অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে গুলি চালানো হয়েছিল। এবার বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন ও তার পুত্র অভিষেককে বচ্চনকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। খবর এনডিটিভির।

প্রতিবেদনে বলা হয়েছে, অমিতাভ ও তার ছেলে অভিষেককে প্রাণনাশের হুমকি দিয়েছে গ্যাংস্টার গোল্ডি ঢিলন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে গোল্ডি ঢিলন দাবি করে, তার দুই সহযোগী বিকাশ ঠাকুর ও দীপক সিং গ্রেপ্তার হলেও পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে না। মুম্বাইয়ে তার প্রায় ২০০ সহযোগী সক্রিয় ও প্রস্তুত রয়েছে বলেও দাবি করে এই গ্যাংস্টার।

একই পোস্টে শিখ সম্প্রদায়ের বিরুদ্ধে কথা বলা ব্যক্তিদেরও হুমকি দেওয়া হয়। বিশেষভাবে অমিতাভ বচ্চন ও অভিষেকের নাম উল্লেখ করে বলা হয়, বুলেটপ্রুফ কাচও তাদের রক্ষা করতে পারবে না। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্টটির সত্যতা এবং সেখানে করা দাবিগুলোর বাস্তবতা কতটুকু, তা নিশ্চিত করতে পারেনি এনডিটিভি।

সম্প্রতি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে সংশ্লিষ্ট দুই সন্দেহভাজন শুটারকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। এর কয়েক দিন পরই এলো এই হুমকি। তদন্তকারীদের সন্দেহ, মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন ‘জলসা’র বাইরে গুলি চালানোর ষড়যন্ত্রে জড়িত ছিলেন তারা। এই দুজনকে গ্রেপ্তারের পর চাঁদাবাজির উদ্দেশ্যে দিল্লির এক ব্যবসায়ীকে গুলি করার পৃথক পরিকল্পনার বিষয়েও তদন্তকারীরা তথ্য পেয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

গোল্ডি ঢিলনের ওই পোস্টে অমিতাভ ও অভিষেককে সরাসরি গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বচ্চন পরিবারকে নিয়েও উদ্বিগ্ন তাদের ভক্তরা।

এদিকে গত এক মাসে তিনটি পৃথক ই-মেইলের মাধ্যমে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবন ‘জলসা’য় বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। এর পর থেকেই বাড়িটির নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়।

বাড়তি সতর্কতা অবলম্বন করছেন বচ্চন পরিবারের সদস্যরাও। অমিতাভ বচ্চন নিয়ম করে প্রতি সপ্তাহে ভক্তদের সঙ্গে দেখা করেন। নিজের বাড়ি ‘জলসা’র সামনে এসে ভক্তদের দেখা দেন। সেটাতেও এসেছে পরিবর্তন। হুমকির ঘটনার পর গত ১ নভেম্বর রোববার বুলেটপ্রুফ কাচের মধ্যে থেকে বাড়ির বাইরে এসেছিলেন অভিনেতা।

সংবাদটি শেয়ার করুনআপনার পছন্দের মাধ্যমে পাঠিয়ে দিন
Facebook X WhatsApp Telegram
পাঠকের মতামত

মন্তব্য করুন

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *