আরিফুল ইসলাম ভূঁইয়া মিনাজ, নবীনগর প্রতিনিধিঃ-
নবীনগরে আর কিছু দিন পর শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয়
দুর্গাপূজা, তাই ঘরে ঘরে দেবী দুর্গার আগমনীর বার্তা। এ জন্য মূর্তি তৈরীতে ব্যস্ত সময় পার করছেন
নবীনগরের মৃৎশিল্পীরা। প্রতি বছরের মতো এবার পূজার সেই পুরনো সংস্কৃতি অনেকটা থাকবে । ২০ অক্টোবর
মহাঅষ্টমী এবং ২১ অক্টোবর মহানবমী পূজা। ২২ অক্টোবর মহাদশমী বা বিজয়া দশমী হবে। এ দিন প্রতিমা
বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা। উপজেলার বিভিন্ন পূজামন্ডপে দেখা যায়, কাদা-
মাটি, বাঁশ, খড় দিয়ে শৈল্পিক ছোঁয়ায় গড়ে তোলা দেবীদুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্থ সময় পার
করছেন প্রতিমা কারিগররা। প্রতিমা তৈরির কারিগর মনেন্দ্র পাল (৫৫) বলেন- প্রতি বছর এ সময় ৫৫-৬০ টি পূজা
মন্ডপের কাজ করে থাকি, এ বছর মাত্র ৪০টি পূজা মন্ডপের কাজ করছি। প্রতিটি প্রতিমার দাম ৫০/৬০ হাজার টাকা
চাওয়া হচ্ছে কিন্তু অতীতের মত ক্রেতা পাওয়া যাচ্ছে না, একই কথা বলেন বিজয় পাল ও বিভিন্ন পূজা মন্ডপে প্রতিমা
তৈরির কাজ করতে আসা শিল্পীরা।
